দেবরীনা মণ্ডল সাহা :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শনিবার একই সঙ্গে ব্রিগেড ময়দানে শপথ নিয়েছিলেন ওঁরা ছ’জন। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর মন্ত্রিসভার অন্য পাঁচ সদস্যের দফতর বণ্টন করলেন।
*কে কোন দায়িত্ব পেলেন?*
দিলীপ ঘোষ- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ, কৃষি বিপণন
অগ্নিমিত্রা পল- নারী ও শিশু কল্যাণ দপ্তর, পুর বিষয়ক
নিশীথ প্রামাণিক – উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ
অশোক কীর্তনীয়া- খাদ্যমন্ত্রী
ক্ষুদিরাম টুডু- আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণি কল্যাণ, সংখ্যালঘু উন্নয়ন, মাদ্রাসা বোর্ড এডুকেশন |
বাকি সব গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব তথা স্বরাষ্ট্র বা পুলিশ, অর্থ, স্বাস্থ্য, কৃষি, তথ্য ও সম্প্রচার ইত্যাদি দফতরের দায়িত্ব আপাতত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেই রইল। বিধানসভায় প্রথমে প্রোটেম স্পিকার নির্বাচন ও সব বিধায়কের শপথ এ সপ্তাহে হয়ে যাওয়ার কথা। তারপর মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে।
এবার ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই জল্পনা ছিল যে দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল বা শঙ্কর ঘোষকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। সাধারণত যে রাজ্যে বিজেপির জোট শরিক রয়েছে সেখানে উপমুখ্যমন্ত্রী পদে এক বা দু’জন রয়েছেন। যেমন মহারাষ্ট্র বা বিহার। পশ্চিমবঙ্গে বিজেপির সেই বাধ্যবাধকতা নেই।
Hindustan TV Bangla Bengali News Portal