প্রসেনজিৎ ধর :-পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু | সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সের ইডির তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন তিনি। প্রায় সাড়ে দশ ঘণ্টা জিজ্ঞাবাদ করেন ইডি আধিকারিকরা। আর তারপরই ইডির জালে তৃণমূলের মন্ত্রী। ইডি সূত্রে খবর, বয়ানে অসঙ্গতি এবং অসহযোগিতা করার অভিযোগ গ্রেফতার প্রাক্তন মন্ত্রী।জিজ্ঞাসাবাদের পরেও ইডি দফতরেই বসিয়ে রাখা হয় সুজিত বসুকে। গোটা বিষয়টি দিল্লির ইডির সদর দফতরে জানান আধিকারিকেরা। আর সেখান থেকে সবুজ সঙ্কেত আসতেই রাত ৯টা ১৫মিনিটে তাঁকে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর। ইডি সূত্রের খবর, তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। তদন্ত প্রক্রিয়ায় অসহযোগিতা করারও অভিযোগ উঠেছে সুজিত বসুর বিরুদ্ধে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর মোবাইল ফোন। আজ রাতেই তাঁর শারীরিক পরীক্ষা করানো হবে বলে খবর।এর আগে গত ১ মে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। তবে ৪ মে, ভোটের ফলঘোষণার পরে এই প্রথম বার ইডির দফতরে হাজিরা দিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরীপ্রাপকদের নাম সুপারিশ করার ঘটনায় তাঁকে তলব করা হয়েছিল। সেই মামলাতে সোমবার রাত সওয়া ৯টা নাগাদ গ্রেফতার করা হল বিধাননগর বিধানসভা কেন্দ্রের সদ্য-পরাজিত বিধায়ককে।
Hindustan TV Bangla Bengali News Portal