প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবারের পর মঙ্গলবার ফের এই অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ বাতিলের জন্য ফের কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার| সূত্রের খবর, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে পুনর্নিয়োগপ্রাপ্ত গ্রুপ-এ অফিসারদের মেয়াদ অবিলম্বে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকায়| রাজ্য সরকারের এই নির্দেশের ফলে ২৪ ঘণ্টার ঘণ্টার মধ্যে পুনর্নিয়োগ পাওয়া ২৪৩ জন আধিকারিকের চাকরি গেল| পূর্ববর্তী সরকারে ৬০ বছরের বেশি বহু আধিকারীককে বিভিন্ন কমিশন ও বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল| মূলত তাঁদের চাকরিতে পুর্ননিয়োগ করা হয়েছিল| তাঁরা সমস্ত সরকারি সুযোগ-সুবিধা পেতেন | অভিযোগ উঠেছে সাধারণত ‘পোস্ট অফ বেনিফিট’ বা পছন্দের লোকদের একাধিক সরকারি পোস্টে দায়িত্বে রাখা হত। জানা গিয়েছে, মোটা টাকা মাইনেও ছিল তাঁদের। পাশাপাশি যাওয়া-আসার জন্য সরকারী গাড়িও বরাদ্দ থাকত। মোটা টাকা সরকারি খাতে খরচ হত। সেই টাকা এবার থেকে সাশ্রয় হবে বলেও খবর।তবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বঙ্গে নতুন রাজ্য সরকার তৈরির পর বড় সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দেওয়ার বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়। একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়। তাতেই দেখা যায়, ওই ষাটোর্ধ্ব আধিকারিকদের আর পদে রাখা হচ্ছে না। এদিন আরও একটি নির্দেশিকা জারি করে সেই সব আধিকারিকদের সরিয়ে দেওয়া হল| নবান্ন সূত্রে খবর, বিভিন্ন বোর্ড, সংস্থা, পাবলিক সেক্টর ইউনিট এবং দফতরে কর্মরত অফিসারদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত কার্যকর হবে| অর্থ, শ্রম, তথ্য কমিশন-সহ একাধিক দফতরের অফিসারদের এই তালিকায় রয়েছে |
Hindustan TV Bangla Bengali News Portal