Breaking News

এবার দ্বিগুণ হচ্ছে বিধবা, প্রতিবন্ধী এবং বার্ধক্য ভাতা! বড় সিদ্ধান্তের পথে শুভেন্দুর সরকার,১০০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা করে দিচ্ছে নতুন সরকার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ১লা জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে পাবেন বাংলার মহিলারা। প্রতিশ্রুতি মতো সমস্ত মহিলাকেই এই টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যেই তা জানানো হয়েছে। এবার বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বাড়াতে চলেছে বিজেপি সরকার| এতদিন ১০০০ টাকা করে দেওয়া হতো। কিন্তু এবার থেকে তা বাড়িয়ে ২০০০ টাকা করা হবে বলে খবর।তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে, তা এখনও স্পষ্ট নয়। শীঘ্রই সরকারের তরফে তা ঘোষণা করা হতে পারে।রাজ্যের রাজনীতিতে মহিলা ভোট বরাবরই একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। পূর্বতন তৃণমূল সরকার মহিলাদের মন জয় করতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছিল, যেখানে ৫০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ১৫০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হত। নির্বাচনের আগে বিজেপি পাল্টা প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা ক্ষমতায় এলে মহিলাদের ভাতার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করবে। সরকার গঠনের পর ইতিমধ্যেই জানানো হয়েছে যে, জুন মাস থেকেই মহিলাদের জন্য সেই প্রতিশ্রুতি পূরণ করা হবে। তবে শুধু মহিলাদের বিশেষ ভাতাই নয়, বার্ধক্য বা প্রতিবন্ধী ভাতার মতো বাকি প্রকল্পগুলির কী হবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে সংশয় ছিল, এদিনের ঘোষণায় তা পুরোপুরি কেটে গেল। প্রশাসনিক মহলের মতে, নতুন সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। বিশেষ করে মুদ্রাস্ফীতির এই বাজারে যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া, সেখানে ১০০০ টাকার পরিবর্তে ২০০০ টাকা হাতে পেলে বৃদ্ধ-বৃদ্ধা বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অনেকটা সুরাহা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *