Breaking News

দলের স্পিকার পদপ্রার্থী হিসাবে রথীন্দ্রনাথ বসুকে বেছে নিল বিজেপি!প্রথমবার বিধায়ক হয়েই স্পিকারের গুরুদায়িত্বে এই RSS ঘনিষ্ঠ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্য বিধানসভার নতুন স্পিকার হতে চলেছেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। বিজেপির পরিষদীয় দলের তরফে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের এই বিজেপি বিধায়ককে স্পিকার পদপ্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে। শুক্রবার বিধানসভায় স্পিকার নির্বাচন হবে। বিরোধী দলগুলি এই নির্বাচনে অংশ নেবে কি না, তা স্পষ্ট নয়। তবে সংখ্যার নিরিখে স্পিকার নির্বাচনে বিজেপির জয় কার্যত নিশ্চিত।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বসুকে অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর রথীন্দ্র বসু বলেন, “দল যে দায়িত্ব দিয়েছে, সেটাই ১০০ শতাংশ দিয়ে পালন করব। মানুষ ভোট দিয়েছে, তারা যেভাবে চাইবে সেভাবেই চালানো হবে।”রথীন্দ্র বসু প্রথাগত রাজনীতিকদের চেয়ে কিছুটা আলাদা।তিনি একজন নামী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। বিধানসভার আর্থিক ও আইনি তদারকির ক্ষেত্রে তাঁর এই অভিজ্ঞতা বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
সঙ্ঘের অনুশাসন ও নিয়মনিষ্ঠাই তাঁকে দলের বিশ্বস্ত করে তুলেছে। ২০২৬-এর নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে হারিয়ে তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হন।প্রথমবারের কোনো বিধায়ককে স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো একটি বড় রাজনৈতিক বার্তা। উত্তরবঙ্গের একজন ভূমিপুত্র এবং পেশাদার ব্যক্তিত্বকে এই দায়িত্ব দিয়ে সরকার প্রমাণ করতে চাইছে যে, কলকাতার বাইরে থেকেও নেতৃত্ব উঠে আসা সম্ভব। শুক্রবারের ভোটের পর রথীন্দ্র বসুর হাত ধরেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার এক নতুন সংসদীয় যুগ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *