Breaking News

‘যারা থাকবে, তাদের নিয়েই লড়ব’, পরাজিতদের বৈঠকে কড়া বার্তা মমতার!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-নির্বাচনের ফল বেরোনোর পর ধাক্কা সামলে দল গোছানোর কাজ শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে পরাজিত প্রার্থী এবং জেলা স্তরের নেতাদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন তিনি। মমতা স্পষ্ট জানিয়ে দিলেন, যাঁরা দল ছাড়তে চান, তাঁরা এখনই বিদায় নিতে পারেন, তিনি কাউকে আটকে রাখবেন না।নেত্রী সাফ জানিয়েছেন, যারা দল ছাড়তে চান তারা এখনই চলে যেতে পারেন, তিনি কাউকে আটকাবেন না। যারা কঠিন সময়েও দলের সাথে থাকবেন, তাদের তিনি ‘নিরেট সোনা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি নতুন করে দল গড়ার সংকল্প নিয়েছেন। তাঁর কথায়, “যাঁরা বেরিয়ে যাওয়ার তারা চলে যান , আমি কাউকে আটকাবো না । কিন্তু যাঁরা পরে থাকবেন, আমার ভাষায় তাঁরা নিরেট সোনা” |

*দলীয় নেতাদের প্রতি তাঁর কড়া নির্দেশ*
পার্টি অফিস সংস্কার: বন্ধ হয়ে যাওয়া বা ঝিমিয়ে পড়া পার্টি অফিসগুলোতে আবার প্রাণের সঞ্চার করতে হবে। মমতা বলেন, “পার্টি অফিস রং করুন। ভেঙে যাওয়া অংশ সারিয়ে তুলুন। আমি নিজে গিয়ে পার্টি অফিস রং করব।”

রিপোর্ট তলব: আগামী সাত দিনের মধ্যে প্রত্যেককে এলাকা ভিত্তিক বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

কর্মসূচি: ব্লক, টাউন এবং অঞ্চল স্তরে ছোট আকারে মিটিং ও মিছিল শুরু করার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী।

ভোট পরবর্তী অশান্তিতে যে সব কর্মী বাড়ি ফিরতে পারছেন না, তাঁদের তালিকা দ্রুত কালীঘাটে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দলের আইনি সেলের সক্রিয়তা বাড়ানোর ওপর জোর দিয়েছেন মমতা। তিনি জানান, ঘরছাড়াদের আইনি সহায়তার পুরো বিষয়টি তদারকি করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। আইন সংক্রান্ত যে কোনও পরামর্শ বা যোগাযোগের জন্য চন্দ্রিমাকে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে।ছাব্বিশের ভোটে দল কার্যত মুখ থুবড়ে পড়েছে। শাসকদল থেকে নিমেষে বিরোধী দলের আসনে বসেছে তৃণমূল কংগ্রেস। ২৯৪ আসনের মধ্যে মাত্র ৮০টিতে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। অনেক নিশ্চিত আসনে জয়ের দোরগোড়ায় এসেও তরী ডুবেছে। ভবানীপুর থেকে পরাজিত হয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই পরিস্থিতিতে হাল না ছেড়ে নতুন করে লড়াইয়ের ডাক আগেই দিয়েছিলেন নেত্রী। শনিবার কালীঘাটের বাড়িতে পরাজিত প্রার্থীদের বৈঠকে তিনি সাফ জানালেন, কেউ দল ছেড়ে চলে যেতে চাইলে যেতেই পারে। নতুন করে দল গড়ে নেবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *