Breaking News

আপাতত স্বস্তি!১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরোলেন রথীন, কী বললেন প্রাক্তন খাদ্যমন্ত্রী?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুর নিয়োগ দুর্নীতি মামলায় সকাল ১০:১৫ নাগাদ ইডি দপ্তরে হাজিরা দেন বিধায়ক রথীন ঘোষ| প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরোন| তিনি জানিয়েছেন, যা কাগজপত্র চেয়েছে সমস্ত নথি দিয়েছি | পরবর্তীতে তলব করা হয়েছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি জানান জানানো হবে বলা হয়েছে |পুরনিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকালে ইডি দফতরে হাজিরা দিতে পৌঁছন রথীন ঘোষ। পুরনিয়োগ দুর্নীতি মামলায় পরপর তিনবার তলব করার পর শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গেলেন প্রাক্তন মন্ত্রী। রথীন ঘোষ তৎকালীন পুরসভার চেয়ারম্যানের পাশাপাশি বিধায়কও ছিলেন। অয়ন শীলকে জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে তাঁর নাম উঠে আসে। শুক্রবার সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর বয়ান লিপিবদ্ধ করা হয় বলে ইডি সূত্রে খবর।নতুন সরকার আসতেই দুর্নীতি মামলা নিয়ে তৎপর ইডি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে ছেড়ে দেওয়া হল। একাধিকবার তলব পেয়েও নির্বাচনী ব্যস্ততার কারণে ইডি দপ্তরে হাজিরা দেননি তিনি। তবে শুক্রবার শেষমেশ হাজিরা দেন। সকাল ১০টা নাগাদ ইডি দপ্তরে নথিপত্র নিয়ে ঢুকেছিলেন রথীন ঘোষ। পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। এরপর রাত সাড়ে ৮টা নাগাদ প্রবীণ বিধায়ক বেরিয়ে আসেন সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে।পরে প্রয়োজনে ফের ডেকে পাঠানো হবে বলে ইডি সূত্রে খবর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *