Breaking News

দুর্নীতি ও কাটমানির বিরুদ্ধে কড়া অবস্থান শুভেন্দুর!তদন্তে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে কমিশন, নারী নিরাপত্তায় বড় দায়িত্ব দময়ন্তী সেনের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের অভিযোগগুলি খতিয়ে দেখতে দু’টি তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই কমিশনের নেতৃত্ব দেবেন কলকাতা হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি। সোমবার রাজ্যের নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দুপুুরে সাংবাদিক বৈঠক ডেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শুভেন্দু।দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বিজেপি সরকারের। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কাটমানির তদন্তে কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন আইপিএস পদমর্যাদার শীর্ষ আধিকারিক জয়রামনও। আগামী ১ জুন থেকেই এই তদন্ত কমিটি কাজ করবে বলে নির্দেশ মুখ্যমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে এহেন পদক্ষেপ খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিভিন্ন সরকারি প্রকল্পে যা যা দুর্নীতি হয়েছে, সেই সবকিছু নিয়ে তদন্ত করবে এই কমিটি। মিড-ডে মিল থেকে শুরু করে, আবাস প্রকল্প, একশো দিনের কাজ-সহ আর যা যা প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। সবকিছুর তদন্ত করবে এই কমিটি। এছাড়াও সরকারি প্রকল্পের অধীনে যে যে কাজ নিয়ে দুর্নীতি হয়েছে, তার তদন্ত করা হবে।তফসিলি জাতি, জনজাতি এবং সংখ্যালঘু মহিলাদের উপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এছাড়া আর যেখানে যেখানে নারীদের উপর অত্যাচারের ঘটনার ঘটেছে তার তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই কমিটির মাথায় বসেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। ওই কমিটির মেম্বার সেক্রেটারি হয়েছেন আইপিএস দময়ন্তী সেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *