দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সরকার বদল হতেই জাতীয় শিক্ষা নীতির আওতায় বাংলা। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও কড়া বার্তা দিয়েছেন তিনি।আজ,সোমবার ধনধান্য অডিটোরিয়ামে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।তিনি জানালেন, আজ থেকেই রাজ্যে চালু করা হচ্ছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। ধর্ম নয়, মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা পাবেন পড়ুয়ারা। এতে বহু পড়ুয়া উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে| পশ্চিমবঙ্গে মেধার অভাব নেই। আমেরিকা, ইউরোপের নানা প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গের মেধাবীরা। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত কৃতী পরীক্ষার্থীদের সংবর্ধনা সভায় এ কথা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘‘আমরা চাই সেই মেধা পশ্চিমবঙ্গেই থাকুক।”রাজ্যে বিজেপি সরকার গঠনের পরেই জাতীয় শিক্ষা নীতি লাগু হয়েছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে চুক্তির পর এবার রাজ্যে পিএমশ্রী বিদ্যালয়ও | রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত একটি স্কুলকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক করে তোলাই জাতীয় শিক্ষানীতির লক্ষ্য। সেই লক্ষ্যেই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সিলেবাসের বদল থেকে স্মার্ট ক্লাসরুম চালু-সহ একাধিক বিষয় সরকারি স্কুলগুলিতে চালু হচ্ছে। কেবল কলকাতা-নয় জেলা ও প্রান্তিক এলাকার সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে পড়াশোনার মান বাড়াতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
Hindustan TV Bangla Bengali News Portal