Breaking News

আজ রাত থেকে চিংড়িঘাটায় মেট্রোর দ্বিতীয় দফার কাজ, বাইপাসে কোন পথে চলবে যান? জেনে নিন ট্রাফিক বদলের রুট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চিংড়িঘাটা মেট্রো প্রকল্প ঘিরে ফের বড়সড় যান নিয়ন্ত্রণ শুরু হতে চলেছে কলকাতায়। শুক্রবার রাত থেকেই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে দ্বিতীয় পর্যায়ের গার্ডার বসানোর কাজ শুরু করবে মেট্রো কর্তৃপক্ষ। এর জেরে আগামী তিনদিন গুরুত্বপূর্ণ একাধিক রাস্তায় যান চলাচলের রুট বদলানো হচ্ছে।তৃণমূল সরকারের আমলে চিংড়িঘাটা মেট্রোরুটের কাজ আটকেছিল। বাইপাসের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে সমস্যা, এই দাবি করে মেট্রোর কাজ আটকে রাখা হয়েছিল রাজ্যের তরফে, এই অভিযোগ উঠেছিল। বিজেপি ক্ষমতায় আসতেই সেই বাধা কেটে যায়। চিংড়িঘাটা মেট্রোরুটের কাজ শুরু হয়েছে। গত সপ্তাহে ১৫ মে থেকে ১৮ মে নির্বিঘ্নে প্রথম পর্যায়ের কাজ হয়েছে। ৩১৭ নম্বর পিলার থেকে ৩১৮ নম্বর পিলারের গার্ডার বসানো হয়েছে ওই পর্যায়ে। আজ, শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাজ। এবার ৩১৮ নম্বর পিলার থেকে ৩১৯ নম্বর পিলার পর্যন্ত গার্ডার বসানোর কাজ হবে। শুক্রবার রাত ৮টা থেকে এই কাজ শুরু হবে। আগামী সোমবার সকাল ৮টা পর্যন্ত চলবে এই কাজ। এই কাজের জন্য বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও পুলিশ-প্রশাসন সূত্রে খবর। কোন রুট দিয়ে চলাচল করবে গাড়ি? পুলিশ-প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বাইপাসের দক্ষিণমুখী রাস্তায় গাড়ির গতি ও যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকার কারণে সল্টলেক, বিধাননগর, বিমান বন্দরের দিকে যাওয়ার গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনের রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলি উত্তর দিকের নয়া রাস্তা ধরে চিংড়িঘাটা যাবে। সল্টলেক যাওয়ার জন্য গাড়িগুলি চিংড়িঘাটা উড়ালপুলের পথ ধরবে। ওইসব গাড়িও নতুন বিকল্প রাস্তায় যাবে। শুধু তাই নয়, দক্ষিণমুখী সব গাড়িকে চিংড়িঘাটা ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। বাইপাসের পশ্চিম দিকের রাস্তা দিয়ে সেগুলি চলাচল করবে।বাইপাসের দক্ষিণমুখী পথে গাড়ি স্বাভাবিক পথেই চলবে বলে খবর। সল্টলেক বা নিউটাউনের দিক থেকে বাইপাসের দিকে যাওয়া গাড়িগুলির চলাচলে কোনও সমস্যা হবে না। অন্যদিকে, নিউটাউন ও সল্টলেকের দিক থেকে বাইপাসের দিকের গাড়িগুলির চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। ওই পথে যাওয়া গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিং থেকে দক্ষিণ দিকে যাওয়ার জন্য কেবল বাঁ দিকেই ঘুরবে। উত্তরে যাওয়ার জন্য ডাক দিকে এই তিনদিন ঘোরা যাবে না। মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউটার্ন নিতে পারবে ওইসব গাড়ি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *