Breaking News

‘কেউ দায়ী নয়’, উদ্ধার সুইসাইড নোট! পরিচালক অনীক দত্তর মৃত্যুর নেপথ্যে কী? তদন্তে নেমেছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- বুধবার দুপুরে আচমকাই টলিউডে আছড়ে পড়ল অনীক দত্তর প্রয়াণ সংবাদ। প্রথমটায় শোনা যায়, বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন অনীক। এরপর সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কীভাবেই বা চার তলা থেকে নিচে পড়লেন? খবর প্রকাশ্যে আসার পর গোড়া থেকেই এহেন একাধিক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছিল। এবার গড়িয়াহাটের বাড়ি থেকে উদ্ধার হল পরিচালকের সুইসাইড নোট| পুলিশ সূত্রে খবর, ‘সুইসাইড নোট’ মেয়েকে উদ্দেশ‍্য লেখা। মেয়ে সুইডেনে থাকে।কাউকে দোষ দেওয়া হয়নি নোটে। ছাদে কোরিওগ্রাফিক আর্ট নামে একটি ম‍্যাগাজিনের মধ‍্যে একটি খাম থেকে মিলেছে সেই নোট। সিসিটিভিতে দেখা গিয়েছে, দুপুর ১টা ০৫ থেকে ১০-এর মধ‍্যে ঘটনা ঘটে। হিন্দুস্তান পার্কের আবাসনের ফ্ল‍্যাটে যাননি, সোজা ছাদে উঠে যান। প্রত‍্যক্ষদর্শী আছে বলে পুলিশ জানতে পেরেছে। ভিডিওগ্রাফি করা হচ্ছে। দুপুর ২ টো নাগাদ পুলিশকে জানানো হয়। পরিবার থেকে কোনও অভিযোগ করা হয়নি। পুলিশ অস্বাভাবিক মৃত‍্যুর তদন্ত করছে।
কী লেখা ছিল সেই নোটে? পুলিশ সূত্রে খবর, সেখানে লেখা ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। শোনা যাচ্ছে, প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের বাড়িতেই ঘটেছে এই ঘটনা। হিন্দুস্তান পার্ক এলাকায় স্ত্রীর বাড়িতেই নাকি বুধবার সকালে গিয়েছিলেন তিনি। তবে পরিচালক নিজে থাকতেন ডোভার লেনের বাড়িতে।দুর্ঘটনার পরেই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে জরুরি বিভাগে ভর্তি করানো হয় অনীককে। কিছুক্ষণ পরে হাসপাতালের তরফে পরিচালককে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই পরিচালকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। রুদ্রনীল বলেন, ‘‘অনীকদার শেষকৃত্য হবে আগামিকাল। তাঁর মেয়ে ঐশী বিদেশ থেকে কাল দুপুরে ফিরবেন। তিনি প্রাপ্তবয়স্কা। তাই আগে তাঁর বাবার যাবতীয় নথিপত্র তিনি দেখবেন। তার পর দুপুর চারটে নাগাদ নন্দনে নিয়ে যাওয়া হবে পরিচালকের মরদেহ। সেখানে কিছু ক্ষণ রাখা হবে। তার পর সোজা কেওড়াতলা শ্মশান।’’ শোনা যাচ্ছে, অনীক দত্তের শেষকৃত্যে আসার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুলিশি সূত্রে খবর, সুইসাইট নোটে শুধু উল্লেখ রয়েছে- “এই ঘটনার জন্য কেউ দায়ী নয়।” প্রাথমিকভাবে অনুমান, পরিচালক আত্মহত্যাই করেছেন। কিন্তু একজন স্বনামধন্য পরিচালক আচমকাই কেন আত্মঘাতী হলেন? পাশাপাশি সেই কৌতূহলও শুরু হয়েছে সিনেমহলে। খবর, পুলিশ ইতিমধ্যেই ওই সুইসাইড নোটের সূত্র ধরে তদন্ত শুরু করেছে। ওই হাতের লেখা আদৌ পরিচালকের কিনা, সেটা খতিয়ে দেখতে ওই চিঠি ফরেন্সিকে পাঠিয়েছেন তদন্তকারীরা। অতঃপর ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালকের মৃত্যু ঘিরে যে রহস্য ঘনাচ্ছে, তা বলাই বাহুল্য। ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই নাকি অসুস্থ ছিলেন অনীক দত্ত। ফুসফুস ও স্নায়ুর সমস্যাতেও ভুগছিলেন। এর আগে বাড়ির মধ্যে বার কয়েক পড়েও গিয়েছেন | শোনা যাচ্ছে, অবসাদও নাকি ঘিরে ধরেছিল তাঁকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *