Breaking News

কার হাতে কোন দফতর? সোমবার ৩৫ মন্ত্রীকে নিয়ে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গড়ছেন শুভেন্দু!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সোমবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করতে চলেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। লোক ভবনে সকাল ১১টায় শপথ নেবেন মোট ৩৫ জন মন্ত্রী। রবিবার সমাজমাধ্যমে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের অংশ হিসেবেই এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন।দলীয় সূত্রে খবর, নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে শুধু রাজনৈতিক ভারসাম্য নয়, গুরুত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং জেলার প্রতিনিধিত্বকেও। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, রাঢ়বঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— রাজ্যের বিভিন্ন প্রান্তের বিধায়কদের জায়গা দেওয়া হচ্ছে মন্ত্রিসভায়। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়, জাতিগত গোষ্ঠী এবং সমাজের নানা স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দিকেও নজর রাখা হয়েছে।

*সম্ভাব্য মন্ত্রী:*
রত্না দেবনাথ- পানিহাটি
শংকর ঘোষ- শিলিগুড়ি
তাপস রায়- মানিকতলা
স্বপন দাশগুপ্ত- রাসবিহারী
জগন্নাথ চট্টোপাধ্যায়- সিউড়ি
ডাঃ ইন্দ্রনীল খাঁ- বেহালা পশ্চিম
অর্জুন সিং- নোয়াপাড়া
ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়- বিধাননগর
দুধকুমার মণ্ডল-ময়ূরেশ্বর
পাপিয়া অধিকারী- টালিগঞ্জ
রূপা গঙ্গোপাধ্যায়- সোনারপুর দক্ষিণ
রুদ্রনীল ঘোষ- শিবপুর
মনোজ ওঁরাও- কুমারগ্রাম
অম্লান ভাদুড়ি- ইংরেজবাজার
শিখা চট্টোপাধ্যায়- ডাবগ্রাম ফুলবাড়ি
পার্থ ঘোষ- রানিগঞ্জ
নীলাদ্রি শেখর দানা- বাঁকুড়া
সুদীপ মুখোপাধ্যায়- পুরুলিয়া
অরুণ হালদার- জামালপুর
ডাঃ প্রণত টুডু- বিনপুর
শীতল কপাট- ঘাটাল
অশোক দিন্দা- ময়না
বিমান ঘোষ- পুরশুড়া
সঞ্জয় সিং- বালি
শংকর শিকদার- বেহালা পূর্ব
দেবাংশু পাণ্ডা- ফলতা
দীপঙ্কর জানা- কাকদ্বীপ
ড. রাজেশ কুমার- জগদ্দল
পার্থসারথি চট্টোপাধ্যায়- রানাঘাট উত্তর-পশ্চিম
গৌরীশঙ্কর ঘোষ, মুর্শিদাবাদ
সত্যেন্দ্রনাথ রায়-গঙ্গারামপুর
কৌশিক চৌধুরী- রায়গঞ্জ
দীপক বর্মন- ফালাকাটা
মালতি রাভা রায়- তুফানগঞ্জ

বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছেন বহু প্রথমবারের বিধায়ক। তাঁদের পেশাগত অভিজ্ঞতা ও নিজ নিজ ক্ষেত্রে কাজের দক্ষতাকে গুরুত্ব দিয়েই দায়িত্ব বণ্টনের ভাবনা চলছে বলে বিজেপি সূত্রে দাবি। ফলে নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ মুখের পাশাপাশি একঝাঁক নতুন মুখও জায়গা পেতে চলেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *