দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ, ১ জুন পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভায় শপথ নিলেন ৩৫ জন। সকাল ১১টা থেকে লোকভবনে শুরু হল বহু প্রতীক্ষিত শপথগ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রিসভার ৩৫ জন সদস্যকে শপথ পাঠ করাচ্ছেন। শপথের আগে বাজল বন্দে মাতরম, জনগণমন। একে একে শপথ নিলেন রাজ্যের ৩৫ মন্ত্রী। হাজির ছিলেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, রাহুল সিনহারা |
*দেখুন সম্পূর্ণ তালিকা*
*পূর্ণমন্ত্রী (ক্যাবিনেট মন্ত্রী) – ১৩ জন*
১. দীপক বর্মন
২. তাপস রায়
৩. ড. শঙ্কর ঘোষ
৪. মনোজ কুমার ওঁরাও
৫. অর্জুন সিং
৬. গৌরীশঙ্কর ঘোষ
৭. স্বপন দাশগুপ্ত
৮. জগন্নাথ চট্টোপাধ্যায়
৯. কল্যাণ চক্রবর্তী
১০. অজয় পোদ্দার
১১. শারদ্বত মুখোপাধ্যায়
১২. দুধকুমার মণ্ডল
১৩. অনুপ কুমার দাস
*স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী – ৩ জন*
১৪. ড. ইন্দ্রনীল খাঁ
১৫. মালতী রাভা রায়
১৬. রাজেশ মাহাতো
*প্রতিমন্ত্রী – ১৯ জন*
১৭. জুয়েল মুর্মু
১৮. হরেকৃষ্ণ বেরা
১৯. আনন্দময় বর্মন
২০. অশোক দিন্দা
২১. নদিয়ারচাঁদ বাউড়ি
২২. বিশাল লামা
২৩. শান্তনু প্রামাণিক
২৪. মৌমিতা বিশ্বাস মিশ্র
২৫. উমেশ রায়
২৬. পূর্ণিমা চক্রবর্তী
২৭. কৌশিক চৌধুরী
২৮. ভাস্কর ভট্টাচার্য
২৯. দিবাকর ঘরামি
৩০. অমিয় কিস্কু
৩১. কলিতা মাজি
৩২. গার্গী দাস ঘোষ
৩৩. বিরাজ বিশ্বাস
৩৪. দীপঙ্কর জানা
৩৫. সুমনা সরকার
এর আগে গত ৯ মে ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু। তাঁর সঙ্গে আরও পাঁচ জন মন্ত্রীও সে দিন শপথ নেন। অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডুদের মধ্যে দফতরও বণ্টিত হয়ে গিয়েছে। এ বার সেই মন্ত্রিসভা সম্প্রসারিত হল। ৩৫ জন মন্ত্রীর শপথের সঙ্গে রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার মোট সদস্যের সংখ্যা হল ৪১।
সূত্রের খবর, বুধবার শুভেন্দু মন্ত্রিসভার সদস্যদের নবান্নে বৈঠকে ডেকেছেন। সেখানেই মুখ্যমন্ত্রী এই মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করে দিতে পারেন।
Hindustan TV Bangla Bengali News Portal