Breaking News
Oplus_131072

‘ধাম’ বিতর্কে বড় মোড়!পুরীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দিঘার জগন্নাথ মন্দির থেকে সরছে ‘জগন্নাথ ধাম’ তকমা,ওড়িশার দাবি মেনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শুভেন্দুর সরকার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দিঘার জগন্নাথ মন্দির আর ‘ধাম’ নয়। মঙ্গলবার ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির চিঠি নিয়ে দূত হয়ে এসেছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। তার পরেই মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত চারধামের একটি পুরী। বাকি তিনটি বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বর। তবে তৃণমূল সরকারের আমলে দিঘায় নির্মিত জগন্নাথ মন্দিরে ‘ধাম’ শব্দ যোগ করার প্রবল আপত্তি ওঠে। কোনও মন্দিরকে কী ধাম বলা যায় ওঠে সেই প্রশ্নও। কিন্তু তা তোয়াক্কা না করে তৎকালীন সরকার নাম দেয় শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। এবার সেই শব্দ সরিয়ে নিল বিজেপি সরকার।‘ধাম’ শব্দটি ব্যবহার সনাতন সংস্কৃতির সমর্থক নয়। তা আহত করেছে ওড়িশাবাসী ও জগন্নাথ ভক্তদের। এই মর্মে একটি চিঠি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আসেন সম্বিত পাত্র। সেই চিঠি গ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, ” সনাতন সংস্কৃতিকে অপমান করেছে তৃণমূল সরকার।দিঘার মন্দিরে সনাতনী সংস্কৃতি মেনেই পুজো হবে। কিন্তু ধাম শব্দটি সরিয়ে দেওয়া হচ্ছে।” এদিন পুরীর বিজেপি সাংসদ বলেন, “ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির চিঠি নিয়ে এসেছি। একটি মন্দির হয়েছে দিঘায়। নাম রাখা হয়েছে জগন্নাথ ধাম। আমাদের ভালো লাগে যত বেশি মন্দির হবে। কিন্তু এই নামে আপত্তি আছে। সনাতন ধর্মে চার ধাম আছে। এর বেশি নেই। নারায়ণের বসবাস আছে পুরীতে। সবার কষ্ট হয়েছে। চিঠিতে এই বিষয়ে পদক্ষেপের আবেদন করা কথা বলা হয়েছে।”
রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “মায়াপুরের ইসকনেও এ বিষয় আলোচনা করা হয়েছে। আমরা কাগজপত্র দেখেছি। সংশ্লিষ্ট সেই অনুমোদনে গত সরকার ‘জগন্নাথ কালচারাল সেন্টার’ নামে বলা হয়েছে। ধাম উল্লেখ হয়নি। তাই দিঘার জগন্নাথ মন্দিরের ক্যাম্পাস থেকে ধাম শব্দ সরিয়ে দেওয়া হচ্ছে। এবার থেকে নাম হবে ‘জগন্নাথ দেব মন্দির’। আর সেই মন্দির হিসেবে পরিচিত হবে এটি। সব পুজো পাঠ সব হবে নিয়ম মেনে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *