Breaking News

শুভেন্দু সরকারের মেগা দফতর বণ্টন ঘোষণা!অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষায় জগন্নাথ, শিল্পের দায়িত্বে তাপস— মন্ত্রিসভায় কার হাতে কোন দফতর,প্রকাশ্যে সম্পূর্ণ তালিকা

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হয়ে গেল নবগঠিত শুভেন্দু অধিকারী সরকারের মন্ত্রিসভার দফতর বণ্টন প্রক্রিয়া ।স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, অর্থমন্ত্রী হলেন স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মন স্কুলশিক্ষা মন্ত্রী। শিল্পমন্ত্রী হলেন তাপস রায়, পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ, মনোজ ওরাওঁ বনমন্ত্রী, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।গত ৯ মে রবীন্দ্রজয়ন্তীতে ব্রিগেড ময়দানে শুভেন্দুর সঙ্গে মন্ত্রীপদে শপথ নিয়েছিলেন আরও পাঁচ জন— নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। পরে ১ জুন শপথগ্রহণ করেন আরও ৩৫ জন।

*দেখে নিন পূর্ণমন্ত্রীদের দফতর*:-

শুভেন্দু অধিকারী: মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী, ভূমি এবং ভূমি সংস্কার, উদ্বাস্তু পুনর্বাসন দফতর, বিদ্যুৎ দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর, কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার (PAR)
দীপক বর্মন: স্কুলশিক্ষা দফতর আবাসন দফতর, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর, বস্ত্র
জগন্নাথ চট্টোপাধ্যায়: উচ্চ শিক্ষা দপ্তর, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ|
তাপস রায়: শিল্প, বাণিজ্য, সরকারি উদ্যোগ পুনর্গঠন দফতর এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি উৎস দফতর|
স্বপন দাশগুপ্ত: অর্থ দফতর
শঙ্কর ঘোষ: পরিষদীয় বিষয়ক, পর্যটন দফতর|
শারদ্বত মুখোপাধ্যায়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর|
অর্জুন সিং: শ্রম ও পরিবহণ দফতর|
নিশীথ প্রামাণিক: উত্তরবঙ্গ উন্নয়ন, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর|
অশোক কীর্তনিয়া: খাদ্য ও সরবরাহ, সমবায় দফতর|
দিলীপ ঘোষ: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, কৃষি বিপণন |

ক্ষুদিরাম টুডু: আদিবাসী উন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর |
অগ্নিমিত্রা পাল: পুর ও নগরোন্নয়ন দফতর |
মনোজকুমার ওরাওঁ: বন ও পরিবেশ |
গৌরীশঙ্কর ঘোষ: অনগ্রসর শ্রেণিকল্যাণ, গ্রন্থাগার ও মাস এডুকেশন |
কল্যাণ চক্রবর্তী: তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতর, বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দফতর|
অরূপকুমার দাস: সেচ ও জলপথ দফতর |
অজয়কুমার পোদ্দার: জনস্বাস্থ্য কারিগরি দফতর এবং পূর্ত দফতর |
দুধকুমার মণ্ডল: কৃষি দফতর

*স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী*

মালতী রাভা রায়: নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতর, স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-রোজগার দপ্তর এবং কর্মসূচি পর্যবেক্ষণ দফতর।
রাজেশ মাহাতো: প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর এবং মৎস্য দফতর।
ইন্দ্রনীল খাঁ: যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং ক্রেতা সুরক্ষা দফতর।

*প্রতিমন্ত্রীদের দফতর*

জোয়েল মুর্মু: আদিবাসী উন্নয়ন দপ্তর এবং সেচ ও জলপথ দফতর |
হরেকৃষ্ণ বেরা: উচ্চশিক্ষা দফতর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর |
আনন্দময় বর্মন: পরিবহণ দফতর এবং অর্থ দফতর |
অশোক দিন্দা: কৃষি বিপণন দফতর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতর |
নদিয়ারচাঁদ বাউরি: পূর্ত দপ্তর এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর |
বিশাল লামা: স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর|
শান্তনু প্রামাণিক: খাদ্য ও সরবরাহ দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতর |
মৌমিতা বিশ্বাস মিশ্র: শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দফতর |
উমেশ রাই: সংসদীয় বিষয়ক | দফতর এবং নগরোয়ন ও পুর বিষয়ক দফতর |
পূর্ণিমা চক্রবর্তী: তথ্য ও সংস্কৃতি দফতর এবং পর্যটন দফতর |
কৌশিক চৌধুরী: স্কুল শিক্ষা দফতর এবং দমকল |
ভাস্কর ভট্টাচার্য: জনস্বাস্থ্য কারিগরি দফতর শ্রম দফতর |
দিবাকর ঘরামি: সমবায় দফতর, বন দফতর এবং পরিবেশ দফতর |
অমিয় কিস্কু: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর এবং কৃষি দফতর |
কলিতা মাজি: আবাসন দফতর |
গার্গী দাস ঘোষ: বিদ্যুৎ দফতর এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি উৎস দফতর |
বিরাজ বিশ্বাস: আইন দপ্তর, বিচার দপ্তর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর
দীপঙ্কর জানা: ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতর এবং সুন্দরবন বিষয়ক দফতর |
সুমনা সরকার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *