Breaking News

জাল সই কাণ্ডে টানা সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ!ভবানী ভবন থেকে সোজা মমতার বাড়িতে অভিষেক,ফের তলব ১৪ জুন

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার গভীর রাতে ভবানী ভবন থেকে বেরিয়ে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখান থেকে তিনি সরাসরি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। রাতেই সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।ভবানী ভবন থেকে বেরিয়ে আসার সময় অভিষেকের সমর্থকরা স্লোগান দিতে থাকেন। তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই গাড়িতে চেপে দ্রুত এলাকা ছাড়েন তিনি। সূত্রের খবর, চলতি সপ্তাহেই ফের তাঁকে তলব করেছে সিআইডি। আগামী রবিবার দুপুর ১২টায় আবার ভবানী ভবনে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার মধ্যে সিআইডি দফতরের উপস্থিত হতে বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নির্ধারিত সময়েই তিনি ভবানী ভবনে পৌঁছন। এরপর টানা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। রাত সাড়ে ১১টা নাগাদ তিনি সিআইডি দফতর থেকে বেরিয়ে যান।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, প্রথমে কয়েকজন তদন্তকারী আধিকারিক তাঁকে প্রশ্ন করেন। পরে প্রায় ১০ জন আধিকারিকের একটি দল বিস্তারিতভাবে জেরা করে। উপস্থিত ছিলেন সিআইডির এডিজি সুপ্রতিম সরকারও। তদন্ত সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে অভিষেকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।উল্লেখ্য, এর আগে তিনবার নোটিস পাঠিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজির করানো যায়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর তিনি দিল্লি থেকে কলকাতায় ফিরে এসে নির্ধারিত সময়ে সিআইডির সামনে হাজির হন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ফের তাঁকে তলব করা হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *