Breaking News

ধর্মতলার সভার ভাষণ ঘিরে বিতর্ক, ‘একটা কমিউনিটি যখন…’ মন্তব্যে মমতার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের আইনি অস্বস্তিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধর্মতলায় আয়োজিত একটি সভা থেকে ‘উস্কানিমূলক’ এবং ‘বিভ্রান্তিকর’ ভাষণ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল হেয়ার স্ট্রিট থানায়। এই বছরের শুরুর দিকেই ভোটের আবহে ধর্মতলার মঞ্চ থেকেই ওই বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছিল মমতাকে। মঞ্চ থেকেই বলেছিলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।” মুহূর্তেই তাঁর এই মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিতর্কের ঝড় উঠেছিল রাজনীতির আঙিনায়। তৎকালীন মুখ্যমন্ত্রীর আসনে বসে থাকার পরেও একজন কীভাবে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করতে পারেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল নাগরিক মহলে। কীভাবে তৎকালীন মুখ্যমন্ত্রী এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করতে পারেন, স্বাভাবিকভাবে উঠতে থাকে সে প্রশ্ন।এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জনৈক ব্যবসায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ (১), ৩৫১ (২) এবং ৩৫২ ধারায় মামলা রুজু হয়েছে।হেয়ার স্ট্রিট থানা ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর হিমাদ্রি কাঞ্জিলালকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *