দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতাবাসীর জন্য বড় ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ। ২১ জুন রবিবার বিশেষ কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শহরে বাড়তি মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ রবিবারের তুলনায় অনেক আগেই, ভোর ৪টা থেকে যাত্রীদের জন্য খুলে যাবে মেট্রোর দরজা।এবারের যোগ দিবসকে ঘিরে রাজ্যে বিশেষ আয়োজন করা হয়েছে। কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কারণে ভোর থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের যাতায়াত সহজ করতে ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে মেট্রো কর্তৃপক্ষ।
*ব্লু লাইন*
২১ তারিখে ব্লু লাইনে মোট ২১৪টি পরিষেবা (১০৭টি আপ ও ১০৭টি ডাউন) চালানো হবে,উল্লেখ্য, বর্তমানে রবিবারগুলিতে ১৫২টি পরিষেবা চালু থাকে। ভোর ৪:০০টা থেকে সকাল ৮:০০টার মধ্যে আপ ও ডাউন—উভয় অভিমুখেই ১৪ মিনিট ও ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা চালু থাকবে।
*প্রথম পরিষেবা:*
* ভোর ৪:০০টায়, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত (সকাল ৯.০০ টার পরিবর্তে)
* ভোর ৪:০০টায়, নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত (সকাল ৯.০০ টার পরিবর্তে)
* ভোর ৪:০০টায়, মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম (বিশেষ পরিষেবা)
* ভোর ৪:০০টায়, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (সকাল ৯.০০ টার পরিবর্তে)
* ভোর ৪:০০টায়, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (সকাল ৯.০০ টার পরিবর্তে)
* ভোর ৪:০০টায়, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর (বিশেষ পরিষেবা)
*গ্রিন লাইন*
২১ তারিখে গ্রিন লাইনে রবিবার-ভিত্তিক বর্তমান ১০৮টি পরিষেবার পরিবর্তে মোট ১৭৩টি পরিষেবা (৮৭টি আপ ও ৮৬টি ডাউন) পরিচালিত হবে। ভোর ৪:০০টা থেকে সকাল ৯:০০টা পর্যন্ত উভয় দিকে ১৫ মিনিট ও ১০ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা চলবে। এরপর থেকে রবিবার-ভিত্তিক স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।
*প্রথম পরিষেবা:*
* ভোর ৪:০০টায়, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ (সকাল ৯:০০টার পরিবর্তে)
* ভোর ৪:০০টায়, সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান (সকাল ৯:০২টার পরিবর্তে)
*ইয়েলো লাইন*
২১ তারিখে ইয়েলো লাইনে মোট ১১২টি পরিষেবা (৫৬টি আপ ও ৫৬টি ডাউন) চালানো হবে, উল্লেখ্য, বর্তমানে রবিবারগুলিতে ৭৮টি পরিষেবা চালু থাকে। ভোর ৪:১৮ থেকে সকাল ৯:০০টা পর্যন্ত আপ ও ডাউন—উভয় অভিমুখেই ১৮ মিনিট ও ২০ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা চলবে। এরপর থেকে রবিবার অনুযায়ী স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।
*প্রথম পরিষেবা:*
* ভোর ৪:১৮-টায় নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর (সকাল ৯:১৮-র পরিবর্তে)
* ভোর ৪:৪০ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া (সকাল ৯:৪০-এর পরিবর্তে)
ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে শেষ মেট্রো পরিষেবার সময়ে কোনো পরিবর্তন হবে না। ওই দিন পার্পেল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনো পরিষেবা চালু থাকবে না।
Hindustan TV Bangla Bengali News Portal