Breaking News

মাফিয়ারাজের অভিযোগে ক্ষুব্ধ মন্ত্রী শংকর ঘোষ! আশিঘর পুলিশ ফাঁড়িতে গিয়ে কড়া হুঁশিয়ারি— ‘দ্রুত ব্যবস্থা নিন, আমাকে যেন আর আসতে না হয়’

নিজস্ব সংবাদদাতা :- ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় জমি ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে এবার সরাসরি আশিঘর পুলিশ ফাঁড়িতে পৌঁছে কড়া বার্তা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বাজেট অধিবেশন শেষে শুক্রবার শিলিগুড়িতে ফিরে তিনি আশিঘর এলাকায় বর্ষাকালীন পরিস্থিতি পরিদর্শন করেন। বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে জল জমা-সহ স্থানীয় সমস্যার খোঁজ নেন তিনি।
Lপরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর কাছে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় জমি ও বালি মাফিয়াদের দাপট চলছে। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে অসামাজিক কর্মকাণ্ড হলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই শংকর ঘোষ সরাসরি ভক্তিনগর থানার অধীনস্থ আশিঘর পুলিশ ফাঁড়িতে পৌঁছে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যে সব অভিযোগ রয়েছে, সেগুলির দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আমাকে যেন দ্বিতীয়বার এখানে আসতে না হয়। যদি আবার আসতে হয়, তাহলে কী হবে, তা আমিও জানি না।”
মন্ত্রী আরও বলেন, অতীতের মতো প্রশাসনের গা-ছাড়া মনোভাব আর বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, “যদি কেউ মনে করেন আগের সরকারের আমলের মতোই কাজ চালিয়ে যাবেন, তাহলে সেটা আর হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকারের জ়িরো টলারেন্স নীতি রয়েছে। মুখ্যমন্ত্রীও সেই বার্তাই দিয়েছেন, রাজ্য সভাপতিও একই কথা বলেছেন।”এলাকাবাসীর অভিযোগ, জমি দখল, তোলাবাজি, বালি মাফিয়াদের দৌরাত্ম্য এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মতো একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে আশিঘর পুলিশ ফাঁড়িতে জমা পড়লেও কার্যকর পদক্ষেপ হয়নি। সেই প্রেক্ষিতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী শংকর ঘোষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *