Breaking News

‘জাস্টিস ফর তামান্না, কথা রেখেছি’! ভিনরাজ্য থেকে আরও ১২ অভিযুক্ত গ্রেফতার, ধৃতদের নামের তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

প্রসেনজিৎ ধর :-পশ্চিমবঙ্গের কালীগঞ্জে তামান্না হত্যা মামলার তদন্তে বড় অগ্রগতি ঘটাল পুলিশ। এই বহুচর্চিত মামলায় ভিনরাজ্যে অভিযান চালিয়ে আরও ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের পাকড়াও হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তামান্নার পরিবারের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা এবং দোষীদের আইনের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।কয়েক দিন আগে নিহত তামান্নার মায়ের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সাক্ষাতের পর থেকেই তদন্তে আরও গতি আসে। রাজ্য পুলিশের বিশেষ দল বিভিন্ন রাজ্যে টানা অভিযান চালিয়ে একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে জানিয়েছেন, এফআইআরে নাম থাকা প্রায় সমস্ত মূল অভিযুক্তই ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে।তদন্তে জানা গিয়েছে, গুরুগ্রাম ও নাগপুর-সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই ১২ জন পলাতক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম— জিয়ারুল শেখ, সাবির শেখ, ফকর শেখ ওরফে ইসমাইল শেখ, হাফিজুল শেখ, মিনারুল শেখ, আনিসুর শেখ, মিলন শেখ, রাজাবুল শেখ, জাকাত শেখ, সাহিবুল শেখ, আমিরুল শেখ এবং রকিবুল শেখ।
মুখ্যমন্ত্রীর দাবি, এই ব্যাপক ধরপাকড়ের ফলে তদন্ত আরও এগোবে এবং ঘটনার নেপথ্যে থাকা সমস্ত তথ্য দ্রুত সামনে আসবে। একইসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তাঁর কথায়, “অপরাধ মানেই অপরাধ। অভিযুক্ত বা ভুক্তভোগী কোন ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয়ের, তা আমাদের কাছে কোনও গুরুত্ব বহন করে না। আইন নিজের পথেই চলবে।”
তিনি আরও আশ্বাস দিয়েছেন, কোনও ধরনের রাজনৈতিক প্রভাব, পক্ষপাত বা ভয়কে প্রশ্রয় না দিয়ে প্রতিটি অপরাধের নিরপেক্ষ তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, তামান্না হত্যা মামলায় পুলিশের সাম্প্রতিক এই সাফল্য রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার বার্তাকেই আরও জোরালো করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *