দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার মেট্রো পরিষেবায় আসতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তির নতুন অধ্যায়। খুব শীঘ্রই চালকহীন প্রযুক্তিতে চলবে গ্রিন লাইনের মেট্রো। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এই রুটে ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে ‘অটোমেটিক ট্রেন অপারেশন’ (ATO) ব্যবস্থার পরীক্ষামূলক দৌড় ও নিরাপত্তা পরিদর্শন। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, প্রয়োজনীয় অনুমোদন মিলেই এই প্রযুক্তির সুবিধা পাবেন সাধারণ যাত্রীরা। রবিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)-এর উপস্থিতিতে গ্রিন লাইনের গোটা রুটে, গঙ্গার তলদেশের আন্ডারওয়াটার টানেল-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে প্রযুক্তির কার্যকারিতা ও নিরাপত্তা খতিয়ে দেখা হয়। সূত্রের খবর, পরীক্ষায় প্রযুক্তিটি সফলভাবে সমস্ত নিরাপত্তা মানদণ্ড পূরণ করেছে এবং প্রয়োজনীয় অনুমোদনের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। তবে ‘চালকহীন’ প্রযুক্তি চালু হলেও প্রথম থেকেই সম্পূর্ণ ফাঁকা কেবিনে মেট্রো চলবে না। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন চলবে অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) মোডে, অর্থাৎ ট্রেনের গতি, ব্রেকিং ও স্টেশন নিয়ন্ত্রণ করবে অত্যাধুনিক সফটওয়্যার। কিন্তু যাত্রীদের নিরাপত্তা ও মানসিক স্বস্তির কথা মাথায় রেখে প্রাথমিক পর্যায়ে চালক কেবিনেই থাকবেন। প্রয়োজনে তিনি হস্তক্ষেপ করতে পারবেন, যদিও তাঁর কাজের পরিধি আগের তুলনায় অনেকটাই কমে যাবে। পরীক্ষামূলক দৌড়ের সময় একটি বিশেষ রেক হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত স্বয়ংক্রিয় প্রযুক্তিতে চালানো হয়। সুরক্ষার স্বার্থে কেবিনে চালক ও মেট্রোর শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুরো অপারেশনটি সেন্ট্রাল পার্কের অপারেশন কন্ট্রোল সেন্টার (OCC) থেকে রিমোটের মাধ্যমে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়।
এই বিশেষ পরিদর্শনের জন্য রবিবার গ্রিন লাইনে মেট্রো পরিষেবার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। সকাল ৯টার পরিবর্তে বিকেল সাড়ে ৪টা থেকে পরিষেবা শুরু হয়, যাতে নিরাপত্তা পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।মেট্রো কর্তৃপক্ষ এখনও বাণিজ্যিকভাবে এই প্রযুক্তি চালুর নির্দিষ্ট দিন ঘোষণা না করলেও, প্রয়োজনীয় সবুজ সংকেত মিললেই গ্রিন লাইনে আধুনিক স্বয়ংক্রিয় প্রযুক্তির মেট্রো পরিষেবা চালু হবে। সেই সঙ্গে কলকাতা মেট্রো যুক্ত হবে দেশের সবচেয়ে আধুনিক গণপরিবহন ব্যবস্থার তালিকায়, যেখানে প্রযুক্তি, নিরাপত্তা ও যাত্রীসুবিধাই হবে |
Hindustan TV Bangla Bengali News Portal