Breaking News

লোকসভায় তৃণমূলের সংসদীয় দলে বড় রদবদল! নতুন ডেপুটি লিডার সৌগত রায়, অভিজ্ঞ সাংসদের কাঁধে ভরসা মমতার

প্রসেনজিৎ ধর :-লোকসভায় তৃণমূলের সংসদীয় দলে বড় রদবদল। প্রবীণ সাংসদ তথা অধ্যাপক সৌগত রায়কে তৃণমূল কংগ্রেস-এর সংসদীয় দলের নতুন উপ দলনেতা হিসেবে নিয়োগ করা হয়েছে। কালীঘাট তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে।দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, “প্রবীণ সাংসদ অধ্যাপক সৌগত রায়ের অগাধ জ্ঞান, দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা সংসদীয় দলকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করবে। তাঁর নতুন দায়িত্ব ও নতুন ইনিংসের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস কার্যত দুই শিবিরে বিভক্ত হয়ে যায়। একদিকে কালীঘাট তথা মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী শিবির, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী শিবির। সেই বিভাজনের প্রভাব লোকসভাতেও পড়ে। ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জন বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ায় সংসদীয় দলে বড় ধাক্কা খায় কালীঘাট শিবির।
পরবর্তীতে দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর বিদ্রোহী সাংসদদের একটি বড় অংশ এনসিপিআই (NCPI)-তে যোগ দেন। যদিও তাঁদের ভবিষ্যতে বিজেপি বা এনডিএ জোটে যোগ দেওয়ার জল্পনা এখনও রাজনৈতিক মহলে জোরালো, এ বিষয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।এদিকে, চলতি বাদল অধিবেশনে মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার, কুরুচিকর মন্তব্য এবং অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হওয়ায় সংসদে দলের সাংগঠনিক দায়িত্বে এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *