নিজস্ব সংবাদদাতা :- ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য ও উদ্ভাবনী কাজের স্বীকৃতি দিতে প্রতি বছর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সম্মানিত করে বিগ ইমপ্যাক্ট বিজনেস গ্রুপ। চলতি বছর তাদের ‘বিগ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বিশেষ সম্মান পেল হুগলির কোন্নগর নবগ্রামের রয়্যাল স্টিল ফার্নিচার।
ইনোভেটিভ স্টিল ও উডেন ফার্নিচার এবং লিভিং সলিউশনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। পুরস্কারপ্রাপ্ত সংস্থার প্রতিষ্ঠাতা সন্দীপন সরকার। কলকাতায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায় এবং সজল ঘোষ-সহ বিশিষ্ট অতিথিরা। ব্যবসা ও শিল্পক্ষেত্রে নিজেদের কাজের মাধ্যমে যাঁরা নতুন দৃষ্টান্ত তৈরি করছেন, তাঁদের উৎসাহিত করতেই এই ধরনের পুরস্কারের আয়োজন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।
হুগলির কোন্নগর নবগ্রাম থেকে শুরু করে বৃহত্তর বাজারে নিজেদের ব্যবসার পরিসর তৈরি করেছে রয়্যাল স্টিল ফার্নিচার। স্টিল ও কাঠের ফার্নিচারের পাশাপাশি আধুনিক লিভিং সলিউশনের ক্ষেত্রেও কাজ করছে সংস্থাটি। বিগ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৬-এর এই সম্মান সংস্থার আগামী দিনের পথচলায় আরও উৎসাহ জোগাবে বলেই মনে করছেন কর্তৃপক্ষ |
Hindustan TV Bangla Bengali News Portal