Breaking News

বাপ্পা ঘোষের উদ্যোগে রিষড়ার ২৩ নম্বর ওয়ার্ডে বিজেপির কার্যালয় উদ্বোধন!উদ্বোধনে উপস্থিত ছিলেন স্বামী পরমানন্দ মহারাজ, সুমন ঘোষ ও আচ্ছালাল যাদব

চন্দ্রানী সরকার হুগলি, শ্রীরামপুর:- ভারতীয় জনতা পার্টির ৭৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রিষড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাগপাড়া এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পার্টি অফিস উদ্বোধন ও এলাকার মেধাবী ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সুমন ঘোষ। বক্তব্য রাখতে গিয়ে তিনি পড়ুয়াদের শিক্ষার পাশাপাশি সমাজ ও দেশ গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন।রিষড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা বাপ্পা ঘোষের নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজেপি কর্মীদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা, পড়ুয়া এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিভাবান ছাত্রছাত্রীদের উৎসাহিত করা এবং তাঁদের ভবিষ্যতে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করাই এই ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
নবনির্মিত বিজেপি কার্যালয়ের উদ্বোধন করেন স্বামী পরমানন্দ মহারাজ ও সুমন ঘোষ। তাঁরা ফিতে কেটে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিজেপির সহ-সভাপতি রাজেশ সিং, বিজেপি নেতা আচ্ছালাল যাদব, কাউন্সিলর শশী সিং ঝা, মনোজ সিং-সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও দলীয় কর্মী উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *