Breaking News

উৎসবের মুখে চা-শ্রমিকদের জন্য বড় সুখবর! উত্তরবঙ্গের শ্রমিকদের ২০% পুজো বোনাস, ৫ অক্টোবরের মধ্যে মেটানোর নির্দেশ

দেবরীনা মণ্ডল সাহা :- দুর্গাপুজোর আগে উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। চা শ্রমিকদের ২০ শতাংশ হারে পুজোর বোনাস দেওয়ার সুপারিশ করা হয়েছে। সোমবার শ্রম দপ্তরের অতিরিক্ত শ্রম কমিশনার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় আগামী ৫ অক্টোবরের মধ্যে শ্রমিকদের প্রাপ্য বোনাস মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।সরকারি নির্দেশিকায় বোনাসের ক্ষেত্রে ‘পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট, ১৯৬৫’-এর নিয়মের কথাও উল্লেখ করা হয়েছে। কোনও কর্মীর প্রকৃত বেতন নির্ধারিত সীমার বেশি হলেও, বোনাস পাওয়ার ক্ষেত্রে তিনি যাতে বঞ্চিত না হন, সে জন্য আইনে নির্ধারিত সিলিং অনুযায়ী তাঁর বেতন বিবেচনা করতে বলা হয়েছে। সেই হিসাবেই বোনাসের পরিমাণ নির্ধারণ করতে হবে।মাসিক বেতনভোগী চা শ্রমিকদের বোনাসের ক্ষেত্রে সিলিং লিমিট গত বছরের মতোই রাখা হয়েছে। রাজ্য সরকারের এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। তবে শুধু নির্দেশিকা জারি না করে দ্রুত বকেয়া বোনাসও মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তারা।অন্যদিকে, সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে বামপন্থী চা-বাগান মজদুর ইউনিয়ন। সংগঠনের দার্জিলিং জেলার সাধারণ সম্পাদক গৌতম ঘোষের অভিযোগ, “বিজেপি সরকার শুধু নির্দেশিকা জারি করে দায় সারছে।” তাঁর আরও দাবি, গত বছরের মতো এবারও শ্রমিকেরা আদৌ পুরো ২০ শতাংশ বোনাস পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।সরকারি নির্দেশিকা জারি হলেও তাই পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না চা শ্রমিকেরা। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, এর আগেও শ্রম দপ্তরের তরফে ২০ শতাংশ বোনাস দেওয়ার অ্যাডভাইজ়রি জারি হয়েছিল। কিন্তু বাস্তবে উত্তরবঙ্গের অধিকাংশ চা-বাগানের শ্রমিক সেই হারে বোনাস পাননি। ফলে পুজোর মুখে নতুন নির্দেশিকা ঘিরে আশার পাশাপাশি শ্রমিক মহলে পুরনো ক্ষোভও রয়ে গিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *