Breaking News

রাজ্য

সরকারি হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ!কুকীর্তি ফাঁস হতেই আলিপুরদুয়ারে গ্রেফতার স্বাস্থ্যকর্মী

দেবরীনা মণ্ডল সাহা :- দুই ট্রেনি নার্সের শ্লীলতাহানির অভিযোগে সরকারি হাসপাতালের এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা আলিপুরদুয়ার জেলা হাসপাতালের। সুপারের করা অভিযোগের ভিত্তিতে রানা মালাকার নামে এক পুরুষ নার্সকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ওই হাসপাতালে কর্মরত ট্রেনি নার্সদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।নিগৃহীত নার্সদের অভিযোগ, এমার্জেন্সিতে ঢুকে তাঁদের শারীরিক …

Read More »

পিকনিকে গানের তালে গুলি চালানোর অভিযোগ! গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা :- রাজ্যে ফের প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ। এবার গুলি চলল উত্তর ২৪ পরগনার শিবদাসপুর থানা এলাকার ভবাঘাটিতে। রবিবার প্রজাতন্ত্র দিবসের দিন সেখানে এক আম বাগানে পিকনিক চলাকালীন গানের তালে তালে বন্দুক থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধৃতদের আদালতে তোলা …

Read More »

রিলস তৈরির নেশায় ট্রেনের মাথায়,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোমার মতো ফেটে গেল কিশোর!বর্ধমানের ঘটনা

প্রসেনজিৎ ধর :- ট্রেনের মাথায় উঠে রিলস বানাতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক কিশোরের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান ও বীরভূমের সীমান্তবর্তী জ্ঞানদাস কাঁন্দরা স্টেশনে। উচ্চ বিভবপার্থক্যযুক্ত বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু হয়েছে ওই কিশোরের। এতে ট্রেন চলাচলে তেমন প্রভাব না পড়লেও স্টেশনে ব্যাপক আতঙ্ক ছড়ায়। দেহ উদ্ধার …

Read More »

জেটিয়ায় মেঝেতে পড়ে বৃদ্ধার নলিকাটা দেহ!রক্তে ভেসে যাচ্ছে ঘর,খুনের নেপথ্য কারণ কী?‌

প্রসেনজিৎ ধর :- হরিদেবপুরের ছায়া এবার উত্তর ২৪ পরগনার জেটিয়ায়। ঘর থেকে উদ্ধার বৃদ্ধার নলিকাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধার নাম ফুলজান বিবি (‌৮০)‌। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁপাচাকলা পঞ্চায়েতের অধীনে জেটিয়া …

Read More »

ক্লাবের ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে শূন্যে ছোড়া হল গুলি!উদ্ধার আগ্নেয়াস্ত্র,এফআইআর দায়ের করল মালদহ পুলিশ

  নিজস্ব সংবাদদাতা :- ভলিবল টুর্নামেন্টের সূচনায় একাধিক গুলি শূন্যে চালানো হল মালদহে। স্কুলের মাঠে একাধিক ব্যক্তির হাতে বন্দুক | রীতিমতো বুক ফুলিয়ে গুলি ছুঁড়ছেন তারা। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলার গ্রামে গ্রামে কীভাবে এত আগ্নেয়াস্ত্র পৌঁছচ্ছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।ভলিবল ট্যুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি ছোড়াকে কেন্দ্র করে …

Read More »

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা!অ্যাপ ক্যাবে পিছন থেকে ধাক্কা লরির, আহত ৩

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শুক্রবার সকালে কলকাতার বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। একটি দ্রুতগামী বালি ভর্তি লরির ধাক্কায় এক অ্যাপ ক্যাব পুরোপুরি দুমড়েমুচড়ে যায়। এই দুর্ঘটনায় ক্যাবের ভিতরে থাকা দুই যাত্রী এবং চালক গুরুতর জখম হন। স্থানীয় পুলিশ তড়িঘড়ি এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়, এবং লরির চালককে আটক …

Read More »

‘‌উনি চক্রান্তের শিকার হয়েছিলেন’‌!গোপন ফাইল প্রকাশ্যে না আনায় কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন মমতার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে নেতাজী জন্মজয়ন্তী পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার অনুষ্ঠান মঞ্চে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মাধ্যমে বক্তব্য শুরু করেন মমতা। শুরুতেই বলে দিলেন, ‘‌পাহাড়ে এবং রাজ্যের বিভিন্ন এলাকায় নেতাজির জন্মজয়ন্তী আগে পালন করেছি। তরাই ডুয়ার্সে এই প্রথমবার রাজ্য …

Read More »

‘বন্ধু’দের হাতেই গুলিবিদ্ধ যুবক! ব্যারাকপুর শুটআউট কাণ্ডে ধৃত ৩,জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ব্যারাকপুরে শুটআউট কাণ্ডে ধৃত তিন। ধৃতদের নাম শেখ কাউসার (আরিয়ান), কুলদীপ দাস (চুয়া) এবং দীপক বাল্মীকি। বুধবার দুপুরে শুটআউটের ঘটনার পর রাতেই তিন জনকে গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করে বৃহস্পতিবার ব্যারাকপুর নগর দায়রা আদালতে হাজির করানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে …

Read More »

জলের পাইপলাইনের কাজের সময় বিপত্তি!আসানসোলে মাটি চাপা পড়ে ঝাড়খণ্ডের শ্রমিক-সহ মৃত ৩, আশঙ্কাজনক ১

দেবরীনা মণ্ডল সাহা :-জনস্বাস্থ্য কারিগরির পাইপলাইনের কাজ চলছিল। তার জন্য মাটির তলায় নেমেছিলেন চার শ্রমিক। এমন সময় ঘটে গেল দুর্ঘটনা। কাজ করার সময় মাটি চাপা পড়ে যান ওই শ্রমিকরা। তাঁদের মধ্যে মৃত্যু হয় তিনজনের। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে জেলা হাসপাতালে। এই মর্মান্তিক ঘটনা নিয়ে সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া …

Read More »

ব্যারাকপুরের শপিং মলে বিধ্বংসী আগুন!ক্ষতিগ্রস্ত নামী সিনেমা হলও,দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

প্রসেনজিৎ ধর :-বিধ্বংসী আগুন লাগল বারাকপুরের স্টেশন রোড ঘোষপাড়া সংলগ্ন এলাকায়। মঙ্গলবার বিকেলে এলাকার শপিং মলে এই আগুন লাগে। প্রাথমিকভাবে জানা যায়, অতীন্দ্র সিনেমা হলের ওই বাড়ির একটি দোকানে ওই আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে খাক একটি রেস্তরাঁও। আগুন নেভাতে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে …

Read More »