Breaking News

বাড়ছে ভোটের উত্তাপ! এসআইআর-এর মাঝে এবার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা :-আসন্ন বিধানসভা নির্বাচন| রাজনৈতিক দলগুলির চাপানউতোর বাড়ছে। রাজ্যে এখন আবার এসআইআরের কাজ চলছে। এই আবহে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় জনসভা শুরু করেছেন। এবার নদিয়ায় সভা করবেন তিনি। আগামী ১১ ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা করার কথা রয়েছে তাঁর। সেই সভার জন্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে আসেন এডিজি সাউথ বেঙ্গল-সহ কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ও অন্য পুলিশ আধিকারিকরা। এই সভা নিয়ে খুব তাড়াতাড়ি জেলা প্রশাসন ও পুলিশ যৌথ বৈঠকও করবে। এসআইআর আবহে মতুয়াগড় বনগাঁ থেকে জনসভা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর পর মুর্শিদাবাদ ও মালদহে জনসভা করেছেন তিনি। ৯ ডিসেম্বর কোচবিহারেও জনসভা করার কথা রয়েছে তাঁর। তার ঠিক দুই দিনের ব্যবধানে নদিয়া যাওয়ার কথা তাঁর।এসআইআর আবহে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজনৈতিক সভা করেন মতুয়াগড় উত্তর ২৪ পরগনার বনগাঁয়। এরপর সভা করেন মালদহ ও মুর্শিদাবাদে। এসআইআর নিয়ে কোনওরকম উদ্বেগ না করার জন্য সাধারণ মানুষকে বার্তা দেন তিনি। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে রয়েছে বলে আশ্বাস দেন। প্রত্যেকটি সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, তিনি ভোটের রাজনীতি করেন না। মানুষের রাজনীতি করেন।আনুষ্ঠানিকভাবে মমতার সভার কথা জানানো না হলেও এদিন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠের নিরাপত্তা খতিয়ে দেখেন পুলিশের শীর্ষ কর্তারা। কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে, প্রবেশ পথের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও ফাঁক-ফোকর না থাকে, তা নিশ্চিত করতে চাইছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *