Breaking News

৩ দশক পর বাংলায় এইবার এক দফায় নির্বাচন?বড় ইঙ্গিত নির্বাচন কমিশনের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-১ দফায় ভোট করতে প্রস্তুত সিইও দফতর, কমিশন সূত্রে খবর | জাতীয় নির্বাচন কমিশন পরামর্শ চাইলে ১ দফা বলবে সিইও দফতর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের ওপরে | ১ দফায় ভোট করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে সমস্যা হতে পারে।সিইও দপ্তরের এক আধিকারিকের বক্তব্য, ‘‘এক দফায় ভোট হলে অসুবিধার কী আছে? আগেও এই রাজ্যে এক দফায় ভোট হয়েছে। এক দফায় ভোট করাতে আমরা প্রস্তুত।’’ যেহেতু ১ দফায় ভোট করাতে প্রস্তুত সিইও দফতর, তাঁদের বক্তব্য, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, গত ২০২১ সালেও দেখা গিয়েছে যে, ৮ দফায় ভোট গিয়েছে। ৮ দফায় ভোট হলে, আইন শৃঙ্খলা-সহ নানা ধরণের সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে ১ দফায় ভোট হলে, সিইও দফতর প্রস্তুত রয়েছে। অন্যদিকে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ১ দফায় ভোট হলে, বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হবে। সেই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে কিনা, সবথেকে বড় প্রশ্ন। এবং সেই কারণেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নেবে, কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে সিইও দফতর। এদিন এক দফা ভোট নিয়ে প্রশ্ন করা হয়েছিল তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষকে। বাংলায় ‘ওয়ান ডে’ ম্যাচ হলে শাসকশিবির কি তা সামাল দিতে পারবে? উত্তরে তিনি বলেন, ‘যারা ভাল খেলে, তাঁরা সব পিচেই সেঞ্চুরি হাঁকান। আমরা মানুষকে নিয়ে চিন্তিত, কত দফায় ভোট হচ্ছে তা নিয়ে নয়।’ অন্যদিকে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের মতে, ‘এই গোটা সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ওনারা যত দফাই নির্ধারণ করবেন, আমরা তার জন্য তৈরি রয়েছি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *