Breaking News

২৮ ফেব্রুয়ারি পশ্চিমবাংলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন!সুপ্রিম নির্দেশের পরই সিদ্ধান্ত

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে এসআইআর-পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। মঙ্গলবার এসআইআরের নতুন সূচি প্রকাশ করে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল দিল্লির নির্বাচন সদনে গিয়ে বৈঠক করার পরেই ওই নির্দেশিকা প্রকাশিত হয়।কমিশন সূত্রে খবর, আগামী ১ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল৷ সেই প্রতিনিধি দলে থাকছেন এ রাজ্যের নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের আরও এক শীর্ষ কর্তা৷সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সীমা বেড়েছে। স্ক্রুটিনির জন্য সাত দিন সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে শীর্ষ আদালত| সেই সঙ্গে জানানো হয়েছে, ইআরও-রা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন| সুপ্রিম কোর্টের ওই নির্দেশের জেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছিল সোমবারই| এবার সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হল| এর আগে শুনানির সময়সীমা বৃদ্ধি চেয়ে আগেই কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ| গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশের জেরেই চূড়ান্ত ভোটার তালিকার দিনক্ষণ পিছলো কমিশন৷ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি প্রক্রিয়া চলবে| ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নথি আপলোড এবং নিষ্পত্তি অর্থাৎ স্ক্রুটিনির প্রক্রিয়া চলবে| গতকালই দিল্লি গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল| আজ দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তাঁর বৈঠকের পরই ভোটার তালিকা প্রকাশের নতুন দিনক্ষণ জারি করল নির্বাচন কমিশন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *