প্রসেনজিৎ ধর :-নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের একবার বড়সড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়| সুপ্রিম কোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাইক্রো অবজার্ভারদের নির্দেশ দিচ্ছে কমিশন, এই অভিযোগ তুলে বুধবার এক্স হ্যান্ডেলে একাধিক ‘স্ক্রিনশট’ প্রকাশ করেছেন তিনি।স্পেশাল রোল অবজারভার সি. মুরুগানের বিরুদ্ধে অভিযোগ তুলে এক্স মাধ্যমে পোস্ট করেছেন অভিষেক। অভিষেকের অভিযোগ, মুরুগান সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না। এখনও হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারদের নির্দেশ দেওয়া চলছে। তৃণমূল সাংসদ লিখেছেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য? হোয়াটসঅ্যাপে নির্দেশ জারি করে নির্বাচন কমিশন কি সত্যিই মনে করছে যে দেশের সর্বোচ্চ আদালত এর নির্দেশ প্রকাশ্যে অমান্য করা যায়?” উচ্চপদস্থ আধিকারিকরা কেন হোয়াটস্যাপের নির্দেশ দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক।সুপ্রিম কোর্টে তৃণমূলের করা মামলায় প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল, হোয়াটসঅ্যাপে নয়, নির্দেশিকা দিতে হবে বিজ্ঞপ্তি জারি করে। মাইক্রো অবজার্ভাররা কোনও সিদ্ধান্ত নিজে থেকে নিতে পারবেন না। তাঁরা সাহায্য করতে পারবেন বলে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। অভিষেকের অভিযোগ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশেষ পর্যবেক্ষক সি মুরগন মাইক্রো অবজার্ভারদের সরাসরি নির্দেশ দিচ্ছেন। অভিষেকের প্রশ্ন কার নির্দেশে এই কাজ করা হচ্ছে? তিনি লেখেন, ‘আমি কি নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দেব যে, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে, মাইক্রো অবজার্ভারদের ভূমিকা সহায়ক পর্যায়েই সীমাবদ্ধ থাকবে। তাহলে কার নির্দেশে, কেন আইনসম্মত প্রক্রিয়া এড়িয়ে যাওয়া হচ্ছে?’
Hindustan TV Bangla Bengali News Portal