Breaking News

মালদহে ফের মৃত্যু বিএলও-র! কাজের চাপেই এই পরিণতি বলে অভিযোগ পরিবারের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মালদহে আবার মৃত্যু হল বিএলওর। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান কালিয়াচকের সুজাপুর অঞ্চলের বিশ্বাসপাড়া বুথের বিএলও আনিকুল ইসলাম। পরিবারের দাবি, কাজের চাপে উদ্বিগ্ন হয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন তিনি।পরিবারের দাবি, বুধবার ৪৪ জনের পুনরায় এসআইআর-এর ফর্ম ফেরত আসে। সেই সঙ্গে বিএলও-র নিজের ফর্মও ফেরত আসে। সেই সময় সকালবেলা বুকের ব্যথা নিয়ে অসুস্থ হলে তড়িঘড়ি সুজাপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করিয়ে আসেন তিনি। তারপর আবার এসআইআর-এর কাজে বিডিও অফিস যান। সেখান থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন। বাড়ি ফিরে আরও বেশি অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।মৃতের ছেলে বলেন, “আমার বাবা একজন শিক্ষক। আমার মায়ের দু’বার হার্টের অপারেশন হয়েছে। বাবার উপর অনেক চাপ ছিল। জানি না এইসবের মধ্যেও কীভাবে আমার বাবাকে বিএলও-র কাজ দিয়ে দেওয়া হয়। আমি হায়দ্রাবাদে ছিলাম। বাবার কয়েকদিন ধরে কাশি হচ্ছিল। বলছে পিঠ আর বুকে ব্যথা হচ্ছে। আমরা রয়্যাল নার্সিংহোমে ভর্তি করাই। তারপরই ডাক্তাররা জানান বাবা আর নেই। আমার বাবা বিএলও ছিল। বাবার নোটিস এসেছিল। অনেকে চিন্তা করছিল। ইসিআই অত্যাচার করল। আর যেন কারও বাবা-মায়ের সঙ্গে এমন না হয়।”ঘটনা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া বানচাল করতে বিজেপি ও নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে চাপ বাড়াচ্ছে। সেই অতিরিক্ত চাপের জেরেই প্রাণ হারালেন এক পরিশ্রমী বিএলও | অপরদিকে, তৃণমূলের দাবি উড়িয়ে বিজেপির পাল্টা কটাক্ষ, ‘এসআইআর প্রক্রিয়া নিয়ে লাগাতার ভুল তথ্য ছড়াচ্ছে তৃণমূল। তারাই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *