দেবরীনা মণ্ডল সাহা :- শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে এ বারও দোল খেলা যাবে না। আগামী ৪ এবং ৫ মার্চ হাট বন্ধ থাকবে। সিদ্ধান্ত নিয়েছে হাট কমিটি।পরিবেশ রক্ষায় সোনাঝুরি জঙ্গলে আবির খেলা নিষিদ্ধ হোক ৷ ওইদিন বন্ধ রাখা হবে সোনাঝুরির ‘খোয়াই হাট’। বন দফতরে ডেপুটেশন দিল শান্তিনিকেতনের সোনাঝুরি হাট কমিটি ৷ তাদের দাবি, দোলের দিন হাজারো পর্যটকের ঢল নামে জঙ্গল এলাকায় ৷ এতে ক্ষতি হয় পরিবেশের ৷ এমনিতেই ‘বেআইনি’ খোয়াই হাট নিয়ে মামলা চলছে জাতীয় পরিবেশ আদালতে । সেই আবহে এবার পরিবেশ রক্ষায় এগিয়ে এলেন ব্যবসায়ীরা ৷ তবে সোনাঝুরিতে বন সুরক্ষা আইন ভেঙে আবির-রঙ খেলার ঢল না-নামে তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত ৷ ২০ ফেব্রুয়ারি তিনি বীরভূম জেলাশাসক ও জেলা বন আধিকারীককে চিঠি দিয়েছলেন ৷ আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন চিঠিতে ৷ এবার খোয়াই হাটের ব্যবসায়ীরাও চান না, দোলের দিন জঙ্গলে হুল্লোড় হোক ৷ তাই আগেভাগে তারা সিদ্ধান্ত নিয়েছেন ৩ ও ৪ মার্চ সোনাঝুরির খোয়াই হাট বন্ধ রাখা হবে ৷বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেশ কয়েক বছর ধরেই দোলের দিন সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। ২০১৯ সালের পর থেকে বিশ্বভারতীতে দোলের দিন উন্মুক্ত বসন্ত উৎসব নিষিদ্ধ। ২০২৩ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান পায় রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। তারপরে বসন্ত উৎসব নিয়ে কড়াকড়ি আরও বেড়ে যায়। ফলে পর্যটকেরা এখন দোলের দিন ভিড় করেন সোনাঝুরি জঙ্গলের খোয়াই হাটে। সেখানে দোলের দিনে হাজার হাজার মানুষ আবির, রং খেলে বসন্ত উৎসব পালন করতেন। গত বছর হাটে দোল খেলা নিষিদ্ধ করেছিল বন দফতর। ভিড় এবং পরিবেশ দূষণ এড়াতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও সেখানে দোল খেলার অভিযোগও উঠেছিল। এ বার এক পরিবেশকর্মীর আবেদনের ভিত্তিতে তা বন্ধ হচ্ছে। পরিবেশকর্মী সুভাষ দত্ত সোনাঝুরির খোয়াই হাট নিয়ে জাতীয় পরিবেশ আদালতে (ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল) মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন। তিনি অভিযোগ করেছেন, বনভূমিতে বেআইনি ভাবে চলছে হাট এবং দোলের দিনে ভিড়ভাট্টা, আবির-রং খেলার জন্য জঙ্গলের পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।
এরপরেই বীরভূমের জেলাশাসক ধবল জৈনকে চিঠি দিয়ে দোলের দিন সোনাঝুরি জঙ্গলে ‘অরণ্য-বহির্ভূত কার্যকলাপ’ বন্ধের আবেদন জানান সুভাষ। তিনি সতর্ক করে দেন যে, যদি রঙ খেলা হয় তা হলে সেই ছবি আদালতে পেশ করবেন। এর পরিপ্রেক্ষিতে সোনাঝুরি হাট কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী ৪ এবং ৫ মার্চ (দোল ও বসন্ত উৎসব উপলক্ষে) হাট সম্পূর্ণ বন্ধ থাকবে।
Hindustan TV Bangla Bengali News Portal