Breaking News

যুবসাথী প্রকল্পের ফর্ম তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আরামবাগে!মানুষের ভিড়ে ব্যাপক বিশৃঙ্খলা

প্রসেনজিৎ ধর, হুগলি:- যুবসাথী ও ভূমিহীনদের জন্য ফর্ম তুলতে ব্যাপক উত্তেজনা আরামবাগ বিডিও অফিস চত্বরে। হাজার হাজার মানুষের ভিড়ে ব্যাপক বিশৃঙ্খলা। ঠেলাঠেলি, ধস্তাধস্তি,এমনকি ফর্ম কাড়াকাড়ি হয়। ফলে শ্বাসরোধ হওয়ার মত অবস্থা।অভিযোগ, ফর্ম নিয়ে কাড়াকাড়ি, ধস্তাধস্তিতে অনেকেই অসুস্থ বোধ করেন। আরামবাগ থানার আইসি রাকেশ সিংয়ের নেতৃত্বে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ও RAF নামানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তাতেও গন্ডগোল, হুড়োহুড়ি থামানো যায়নি। ধস্তাধস্তি চলতেই থাকে।দূর দূরান্ত থেকে বিডিও অফিসে এসেছেন সরকারি ভাতার ফর্ম তুলতে। কেউ তার কোলের শিশুকে নিয়েও আসেন। দাঁড়ান লাইনে।কিন্তু ছিটকে যান। অনেকে আবার ফর্ম না নিয়েই চলে যান।আরামবাগের বিডিও সুব্রত মল্লিক বলেন, ‘সরকারি প্রকল্পের সুবিধা সঠিক ভাবে পেতে মানুষের মধ্যে একটা উদ্দীপনা রয়েছে। এত মানুষ একসঙ্গে চলে আসবেন, সেটা বোঝা যায়নি। শান্তিপূর্ণ ভাবে ফর্ম বিতরণ করা হচ্ছে। পুলিশ ভালো কাজ করেছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *