দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে ফের চালু হল দুবাই–কলকাতা বিমান পরিষেবা। প্রায় ১১৩ ঘণ্টা পর ফ্লাইদুবাইয়ের উড়ান কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল।জানা গিয়েছে, বিমান দুবাইয়ের একটি বিমান বুধবার রাত ৩টে ৫৯ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় কলকাতা বিমানবন্দর থেকে। যদিও বিমানটির ছাড়ার কথা ছিল রাত ১টা ২৫ মিনিটে। বিমানে যাত্রী সংখ্যা ছিল খুবই কম। সূত্রে জানা গিয়েছে, মাত্র ৫৫ জন যাত্রীকে নিয়ে কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশে উড়ে যায় বিমানটি। পাশাপাশি এই সংস্থারই একটি বিমান দুবাই থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় বুধবার। কলকাতা বিমানবন্দরে ওই বিমানটির রাত ১২ টা ২৫ মিনিটে নামার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে সেটি নামেনি বলে খবর। বিমানবন্দর সূত্রে খবর, রাত ২টোর পর ফ্লাইট দুবাইয়ের বিমানটি অবতরণ করে কলকাতায়। বিমানটিতে প্রায় ১৩০ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে।গত ২৮ ফেব্রুয়ারি কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের শেষ বিমান উড়েছিল। এরপরেই বন্ধ হয়ে যায় পরিষেবা। একের পর এক বিমান বাতিল হতে শুরু করে।
Hindustan TV Bangla Bengali News Portal