Breaking News

আজ রাতেই ট্রেন বন্ধ!রাত ১০.৪০ থেকে হাওড়া লাইনের অনেক লোকাল ট্রেন চলবে না, কবে পরিষেবা স্বাভাবিক হবে?

দেবরীনা মণ্ডল সাহা:- যাত্রীদের জন্য বড় সতর্কবার্তা| আজ রাত থেকেই হাওড়া-বর্ধমান মেইন লাইনে বন্ধ হতে চলেছে ট্রেন চলাচল। একাধিক শাখায় বাতিল হয়েছে বহু লোকাল ট্রেন। কখন থেকে কখন পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা| হুগলির রিষড়া শহরের পূর্ব থেকে পশ্চিম পাড়ের যাতায়াতের জন্য একটি রেলগেট আছে। স্টেশনের সামনে সেই রেলগেট পেরিয়ে যেতে ভোগান্তির শিকার হতে হয় নিত্য যাত্রীদের। একবার গেট পড়লে কাল ঘাম ছুটে যায় রিষড়াবাসীর। ২০০৯ সালে রিষড়া আন্ডার পাশের কাজের ঘোষণা করেন তৎকালীন রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বেশ কিছু বছর ধরেই চলছে রিষড়া আন্ডারপাসের এর কাজ চলছিল। তার গতি ছিল খুবই কম রেল সূত্রে খবর। এই বছরই সেই আন্ডারপাস উপহার পাবে রিষড়াবাসী।সেই কাজ প্রায় শেষ পর্যায়ে। তাই জোর কদমে কাজের জন্য আজ রাত ১০:৪০ থেকে কাল সকাল সাতটা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। সেই বিজ্ঞপ্তি আগেই রেলপথ সূত্র জানিয়ে দেওয়া হয়। যাত্রী সুবিধার্থে প্রতিটি স্টেশনেই চলছে মাইকিং। যে ট্রেনগুলি বাতিল থাকছে তালিকা আগে থেকেই রেলের তরফ থেকে দিয়ে দেওয়া হয়। মূলত, হাওড়া-বর্ধমান মেন, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-কাটোয়া, হাওড়া তারকেশ্বর, হাওড়া-আরামবাগ লাইনের অনেকগুলি ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার সকাল সাতটার পর ট্রেন চললেও তা সংখ্যায় কম থাকায় যাত্রীদের ভোগান্তির সম্ভাবনা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *