Breaking News

একসঙ্গে ৫০০ বুথে নজরদারি, প্রতিটিতে ২টি করে ক্যামেরা!বুথের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিন্ত করতে নজিরবিহীন পদক্ষেপের কথা জানাল কমিশন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-চলতি মাসের ২৩ তারিখেই রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। আর তার আগে বুথের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিন্ত করতে নজিরবিহীন পদক্ষেপের কথা জানাল নির্বাচন কমিশন (ECI)। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাজারো বিরোধিতা এবং ভোটার তালিকা নিয়ে তপ্ত রাজনীতির মধ্যেই কমিশন স্পষ্ট করে দিল, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে তারা বিন্দুমাত্র আপস করতে নারাজ। এবার প্রতিটি বুথে একটি নয়, বরং দুটি করে ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মঙ্গলবার এই কথা জানিয়েছেন ইলেকশন অবজার্ভার সুব্রত গুপ্ত ।তিনি জানিয়েছেন, এ বার প্রতিটা বুথে ২টি ক্যামেরা থাকছে। একটি বুথের বাইরে ও একটি ভিতরে। বুথের ভিতরের ক্যামেরা পোলিং এজেন্ট, পোলিং স্টাফ, ভোটিং কম্পার্টমেন্টের বাইরে ছবি দেখাবে। সুব্রত গুপ্ত নিশ্চিত করেছেন যে, বুথের ভিতরের ক্যামেরা এমন ভাবে বসানো হবে যাতে কোনওভাবেই ইভিএম বা ভোটার কাকে ভোট দিচ্ছেন তা দেখা না যায়। বাইরের ক্যামেরা ভোটবুথের লাইনের উপর নজর রাখবে।ভোট শান্তিপূর্ণ করতে প্রযুক্তি উপর ভরসা করছে নির্বাচন কমিশন। কন্ট্রোল রুমে ৭২টি টিভি স্ক্রিনে একসঙ্গে ৫০০ বুথের ছবি দেখা যাবে। সেগুলির উপর নজর রাখবেন মাইক্রো অবজ়ার্ভাররা। সুব্রত গুপ্ত জানিয়েছেন, এ বার এআই- সিস্টেম রাখা হয়েছে। কোনও বুথে কোনও সমস্যা হলে এআই সিস্টেমের সাহায্যে সেটা দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।আপাতত ১০টি লাইন রয়েছে, শুধুমাত্র অভিযোগের জন্য। সারা রাজ্য থেকে টোল ফ্রি নম্বরে অভিযোগ জানানো যাবে। অভিযোগ এলেই সেটা সত্যি কি না সেটা দেখে নেওয়া যাবে ক্যামেরার মাধ্যমে। সেই মতো সেক্টর অফিস,পুলিশ অবজার্ভার,কুইক রেসপন্স টিমকে সতর্ক করা হবে।

সুব্রত গুপ্ত জানাচ্ছেন, নির্বাচন প্রক্রিয়ার উপর নজরদারি করার সময়ে অনেক ক্ষেত্রে খবর পরে আসে। ফলে পদক্ষেপ করতে দেরি হয়। ওই খবর যাতে তৎক্ষণাৎ আসে এবং কোথাও কোনও রকম সমস্যা হলে তৎক্ষণাৎ যাতে সেখানে পৌঁছনো যায়, তার জন্য পরিকাঠামো রয়েছে। তিনি জানাচ্ছেন, সেন্ট্রাল কন্ট্রোল রুমে ৭২টি স্ক্রিনে বুথের ছবি দেখা যাবে। এছাড়া আরও ১৮টি স্ক্রিনে স্ট্যাটিক ও মুভিং সার্ভেল্যান্স টিমের উপর নজর রাখা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *