Breaking News

ভোটের কাউন্টডাউন শুরু!প্রার্থীদের ‘লাস্ট মিনিটস সাজেশন’ দিতে ভার্চুয়াল বৈঠকে অভিষেক

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভার্চুয়াল বৈঠকের ডাক তৃণমূল কংগ্রেসের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দোরগোড়ায় ভোট, ২৩ এপ্রিল বাংলায় প্রথম দফার নির্বাচন। ভোটের আগে প্রার্থীদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দিতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ, মঙ্গলবার রাতে ভারচুয়াল বৈঠকের ডাক ভার্চুয়াল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, আজ রাত ৮টা নাগাদ দলের সমস্ত প্রার্থী, বর্ষীয়ান নেতৃত্ব ও সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসবেন তিনি। প্রথম দফার ১৫২ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের শেষ মুহূর্তের নির্বাচনী রণকৌশল সাজিয়ে দিতে পারেন অভিষেক। শেষ ক’দিন প্রচারে কী কী ইস্যু হবে, তা নিয়ে নির্দেশ দিতে পারেন অভিষেক। পাশাপাশি আইপ্যাকের সহ-প্রতিষ্ঠাতার গ্রেপ্তারি নিয়ে বৈঠকে আলোচনা করতে পারেন অভিষেক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গ্রেপ্তারির এই পদক্ষেপকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আম জনতার মধ্যে প্রচার করার জন্য পরামর্শ দিতে পারেন দলের সেনাপতি।
মঙ্গলবার উত্তরবঙ্গে প্রচারসূচি রয়েছে অভিষেকের। কোচবিহারে জনসভা ও ময়নাগুড়িতে রোড শো করবেন। প্রথম দফার ভোটে উত্তরবঙ্গই এখন পাখির চোখ শাসক শিবিরের। তাই এক সপ্তাহ আগেও এখানেই প্রচারের ঝাঁজ আরও বাড়িয়ে তুলছেন মমতা-অভিষেক। এদিন উত্তরবঙ্গে প্রচার সেরেই অভিষেক কলকাতায় ফিরছেন এবং তারপর রাতে ভার্চুয়াল বৈঠকে বসবেন। সূত্রের খবর, দলের সমস্ত প্রার্থীদের ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে বলেছেন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’,থাকবেন দলের সাংসদ এবং বর্ষীয়ান নেতারাও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *