দেবরীনা মণ্ডল সাহা :- আজ চলছে পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট। রাজ্যের ১৬ জেলার ১৫২ আসনে ভোট। ভোরবেলা থেকেই ভোটের লাইনে রাজ্যবাসী। সকাল সকাল ভোট দিলেন আসানসোলের দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল|সকাল থেকেই সেই লোডশেডিং-এর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তাঁর আশঙ্কা, লোডশেডিং হয়ে ওয়েবকাস্টিং বন্ধ করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, পুরনো পদ্ধতিতে রিগিং করার চেষ্টা করতে পারে তৃণমূল।বৃহস্পতিবার সকালেই ভোট দিতে যান আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। আসানসোল উত্তর বিধানসভার এলআইসি অফিসের ২৪৩ নম্বর বুথে ভোট দেন তিনি। সকাল ৮টা নাগাদ তিনি ভোট দেন তিনি।রাতে আসানসোলে লোডশেডিং হয়েছিল। এরপর সকালে অগ্নিমিত্রা অভিযোগ করেন, ভোট চলাকালীন লোডশেডিং হয়ে ওয়েবকাস্টিং বন্ধ করে দেওয়া হতে পারে। তৃণমূল এই কারসাজি করতে পারে বলে তাঁর অভিযোগ।ভোট দিয়ে বেরিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, ‘লোডশেডিং করে তৃণমূল ভোট করবে। ১৫ মিনিট অফ্ থাকলেই ১০ থেকে ৫০ টা ভুয়ো ভোট দেবে। তাতেই ওদের লাভ। মমতা বন্দ্যোপাধ্যয় সব অবৈধ্য কাজকে বৈধ্য করে দিয়েছে পশ্চিমবঙ্গে। কেউ পেটের দায়ে করছে, কেউ ব্যবসা করে কোটি কোটি টাকা কামাচ্ছে। আমরা ক্ষমতায় এসে প্রথম যে দিকে নজর রাখবো তা হল চাকরি। মানুষের কাজে টাকা আর শিক্ষা থাকলে বাকি সব ঠিক হয়ে যাবে।’
Hindustan TV Bangla Bengali News Portal