Breaking News

সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ১৫২ আসনে ভোটের হার ১৮.৭৬ শতাংশ!ভোটদানের হারে পশ্চিম মেদিনীপুর শীর্ষস্থানে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বৃহস্পতিবার রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ৷ এই দফায় রাজ্যের ১৬ টি জেলার মোট ১৫২ টি আসনে ভোট হচ্ছে ৷ উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, বাঁকুড়ায় হচ্ছে৷ এবার জিতে টানা চারবার তৃণমূল কংগ্রেস সরকার গড়তে পারবে নাকি প্রথমবারের জন্য বাংলার মসনদে বসবে বিজেপি- লড়াইটা এ নিয়েই ৷ প্রথম দফার এই ভোটযুদ্ধে নির্ধারিত হবে একাধিক হেভিওয়েট প্রার্থীর ৷ প্রথম দফার ভোটে সবার নজর থাকবে নন্দীগ্রামের দিকে ৷ সেখানে হাই-ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ গতবার এই কেন্দ্রেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন ৷ এবার তাঁর বিরুদ্ধে তৃণমূলের বাজি পবিত্র কর ৷ এছাড়াও আসানসোলে অগ্নিমিত্রা পাল বনাম তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায়ের লড়াইও বেশ উত্তেজনাপূর্ণ ৷ খড়গপুর সদরে আবারও ভাগ্য পরীক্ষায় নেমেছেন দিলীপ ঘোষ ৷

আজ ভোট দিচ্ছেন মোট ৩ কোটি ৬০ লক্ষ ৭৭হাজার ১৭১ জন ভোটার। ১কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬জন পুরুষ এবং ১ কোটি ৭৫ লক্ষ ৭৭হাজার ২১০ জন মহিলা ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৪৬৫ জন।প্রথম দফার ভোটে ১৫২টি কেন্দ্রে মোট ১৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ১৬৭ জন। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ১৮.৭৬ শতাংশ।
*সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে:-*
বাঁকুড়ায় প্রথম দু’ঘন্টায় ভোট পড়ল ২০.২০ শতাংশ।
পূর্ব মেদিনীপুরে সকাল ন’টা পর্যন্ত জেলায় ভোট পড়েছে ১৮.৮১ শতাংশ।
মুর্শিদাবাদে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৮৮ শতাংশ।
মালদহে ১৬.৯৬ শতাংশ ভোট পড়েছে।
আলিপুরদুয়ারে ১৭.৭০ শতাংশ ভোট পড়েছে।
বীরভূমে ১৯.০১ শতাংশ ভোট পড়েছে।
কোচবিহারে ১৭.৫৬ শতাংশ ভোট পড়েছে।
দক্ষিণ দিনাজপুরে ১৮.৮১ শতাংশ ভোট পড়েছে।
দার্জিলিং ১৮.৮০ শতাংশ ভোট পড়েছে।
জলপাইগুড়িতে ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে।
ঝাড়গ্রামে ১৯.৮৪ শতাংশ ভোট পড়েছে।
কালিম্পংয়ে ১৮.৭৪ শতাংশ ভোট পড়েছে।
পশ্চিম বর্ধমানে ১৯ শতাংশ ভোট পড়েছে।
পশ্চিম মেদিনীপুরে ২০.৫১ শতাংশ ভোট পড়েছে।
পুরুলিয়াতে ১৭.৮৩ শতাংশ ভোট পড়েছে।
উত্তর দিনাজপুরে ১৭.৫৪ শতাংশ ভোট পড়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *