Breaking News

তীব্র দাবদাহ উপেক্ষা করে চলছে ভোট! প্রথম দফায় ভোট দিতে গিয়ে মালদহ-বীরভূম-পূর্ব, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

প্রসেনজিৎ ধর :- প্রবল দহন সইতে পারলেন না রাজ্যের চার ভোটার। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণের দিন দুই মেদিনীপুর, মালদহ ও বীরভূমে চারজন প্রাণ হারিয়েছেন। আলিপুর আবহাওয়া দফতর আগেই গরম নিয়ে সতর্ক করেছিল। কিন্তু তাও মৃত্যু আটকানো গেল না।পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর, মালদহ ও বীরভূমে সবমিলিয়ে চার ভোটার প্রাণ হারিয়েছেন বলে খবর। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বামনবাড় জুনিয়র হাইস্কুলের ২৩৪ নম্বর বুথে সকালে ভোটারদের লম্বা লাইন ছিল এদিন। সেখানেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন ৫৮ বছর বয়সী নৃপেন্দ্র দাস। আচমকা অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সীমা গেরিয়া এলাকায় ভোট দিয়ে বেরিয়েই মৃত্যু হয়েছে ইসরাতন বিবি নামে এক প্রৌঢ়ার। জানা গিয়েছে, স্বামী শেখ নবাবজান আলির নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় বেশ কিছুদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন তিনি। স্বামীকে ছাড়াই এদিন বুথে এসেছিলেন। ভোট দেওয়ার পরই অসুস্থ বোধ করেন এবং কিছুক্ষণ পরেই সব শেষ হয়ে যায়।মালদহের মালতিপুরেও একই অবস্থা। বেলা ১১টা নাগাদ ভোট দিতে গিয়ে বুথের মধ্যেই মাথা ঘুরে পড়ে যান প্রমিলা বাগদি। হৃদরোগে আক্রান্ত ওই মহিলাকে উদ্ধার করে বাড়িতে আনা হলে তাঁর মৃত্যু হয়। বীরভূমের সিউড়ির ১০ নম্বর ওয়ার্ডেও ঘটেছে মর্মান্তিক ঘটনা। ভোট দিতে যাওয়ার পথেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ডাঙালপাড়ার বাসিন্দা অসীম রায়ের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *