Breaking News

খয়রাশোলে ইভিএম বিকলের ক্ষোভে কেন্দ্রীয় বাহিনীর উপর ইটবৃষ্টি!বন্দুক উঁচিয়ে ছুটে গেল পুলিশ

নিজস্ব সংবাদদাতা :- ইভিএমের গোলযোগকে ঘিরে ভোটার ও কেন্দ্রীয় বাহিনীর খণ্ডযুদ্ধ খয়রাশোলের বুধপুর গ্রামে ৷ প্রায় আধ ঘণ্টা ধরে ইভিএম মেশিনে গণ্ডগোলের জেরে ভোট বন্ধ রাখা হয়। কারণ ইভিএমে তৃণমূলের প্রার্থীর জন্য নির্দিষ্ট বোতামে চাপ দিলে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে ৷ এই অভিযোগে ভোট বন্ধ করে বিক্ষোভ চলতে থাকে ৷এরপরই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের বুধপুর গ্রামের ৬৫ নম্বর বুথে। ভোটারদের অভিযোগ, প্রথমে ২০০-র মতো ভোটদান হওয়ার পর বিষয়টি ধরা পড়ে ৷ ভোটারদের দাবি, তৃণমূল প্রার্থীর বোতামে চাপ দিলে সেটি সরাসরি বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে ৷ ব্যাপারটি নিয়ে শোরগাল হতেই ক্ষুব্ধ হোন ভোটাররা। তারপর ভোটকর্মীদের বলে ভোট বন্ধ করিয়ে দেওয়া হয়৷ প্রসাশনকে জানানো হয় বিষয়টি।খয়রাশোলের ৬৫ নম্বর বুথে ইভিএমের বিভ্রাটের অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে দুপুর থেকেই। বিকেল গড়াতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে খয়রাশোল। ইভিএম কারচুপির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ আছড়ে পড়ে। ভোটকর্মীদের চাপ দিয়ে ভোট বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। এরপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বাহিনীকে লক্ষ্য করে শুরু হয় হামলা। মুহুর্মুহু ইটবৃষ্টিতে পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। একের পর এক গাড়িতে দেদার ভাঙচুর করা হয়। পালটা লাঠি উঁচিয়ে উত্তেজিত জনতাকে তাড়া করে বাহিনী। ক্ষুব্ধ জনতার ইটবৃষ্টিতে জখম হন বেশ কয়েকজন জওয়ান। গোটা এলাকায় ছেয়ে যায় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পকেট থেকে পিস্তল বের করতে হয় পুলিশকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *