Breaking News

শেষ দফায় সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার প্রায় ৪০ শতাংশ, শীর্ষে কোন জেলা?প্রথম দফাকে কি ছাপিয়ে যাবে?

দেবরীনা মণ্ডল সাহা:-বুধবার দ্বিতীয় এবং শেষ দফায় ভোটগ্রহণ চলছে পশ্চিমবঙ্গে। ৭ জেলায় ভোট হচ্ছে । কেন্দ্রীয় বাহিনী, এনআইএ এবং কয়েক হাজার পুলিশের কড়া নজরদারিতে ১৪২ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। প্রথম দফায় সব রেকর্ড ভেঙে ভোটদানের হারের নিরিখে নজির গড়েছে বাংলা, এবারও কি তার পুনরাবৃত্তি হবে?

বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার ৩৯.৯৭ শতাংশ।

সর্বোচ্চ ভোটদান পড়েছে পূর্ব বর্ধমানে। এই জেলায় ভোটদানের হার বেলা ১১টা পর্যন্ত ৪৪.৫০ শতাংশ |

কলকাতা উত্তরে ভোট পড়েছে ৩৮.৩৯ শতাংশ।

কলকাতা দক্ষিণে ভোট পড়েছে ৩৬.৭৮ শতাংশ।

নদিয়ায় ভোট পড়েছে ৪০.৩৪ শতাংশ।

উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে ৩৮.৪৩ শতাংশ।

পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ৪৪.৫০ শতাংশ।

দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে ৩৭.৯২ শতাংশ।

হুগলিতে ভোট পড়েছে ৪৩.১২ শতাংশ।

হাওড়ায় ভোট পড়েছে ৩৯.৪৫ শতাংশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *