Breaking News

গুরু নানক জয়ন্তীতে বাড়তি মেট্রো ব্লু লাইনে, ২০ মিনিট বাড়ল পরিষেবার সময়, কখন ছাড়বে শেষ ট্রেন?

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-গুরু নানক জয়ন্তী উপলক্ষে কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। উৎসবের দিনগুলিতে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বচ্ছন্দ করতে ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সোমবার ও মঙ্গলবার, অর্থাৎ ২৩ এবং ২৪ নভেম্বর এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে। মেট্রোর তরফে জানানো হয়েছে, ওই দু’দিন রাতে নির্ধারিত সময়ের পরেও মিলবে মেট্রো পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনে এক জোড়া অতিরিক্ত মেট্রো চালানো হবে। অর্থাৎ দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম, দুই প্রান্ত থেকেই একটি করে বাড়তি মেট্রো ছাড়বে। গুরু নানক জয়ন্তী উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বহু মানুষ যাতায়াত করবেন। সেই কথা মাথায় রেখেই রাতে মেট্রো পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সাধারণত ব্লু লাইনে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে রাত ১০টা ৩০ মিনিটে শেষ মেট্রো ছাড়ে। কিন্তু বিশেষ পরিষেবার কারণে সোমবার ও মঙ্গলবার এই সময়সূচিতে পরিবর্তন থাকছে। ওই দু’দিন রাত ১০টা ৫০ মিনিটে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম—দু’দিক থেকেই শেষ মেট্রো ছাড়বে। ফলে সাধারণ দিনের তুলনায় আরও ২০ মিনিট বেশি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা।তবে মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, অতিরিক্ত পরিষেবা শুধুমাত্র রাতের শেষ মেট্রোর ক্ষেত্রেই কার্যকর হবে। দিনের প্রথম মেট্রো ছাড়ার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ সকাল থেকে নির্ধারিত নিয়মেই চলবে মেট্রো। উৎসবের দিনগুলিতে রাতের দিকে যাঁদের যাতায়াতের পরিকল্পনা রয়েছে, তাঁরা এই অতিরিক্ত পরিষেবার সুবিধা নিতে পারবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *