Breaking News

হাসপাতাল থেকে সোজা আদালতে গিয়ে হাজিরা আখতার আলির!আরজি কর দুর্নীতি মামলায় হল না আত্মসর্মপণ প্রক্রিয়া

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- শনিবার শেষ পর্যন্ত সরকারি হাসপাতাল থেকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির হলেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি|
এর আগের দিন, শুক্রবার আখতারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত। সেই নির্দেশ মেনেই শনিবার আদালতে হাজির হন তিনি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় শেষ পর্যন্ত আদালত কক্ষ থেকে ফিরে যেতে হয় তাঁকে।ঘটনার সূত্রপাত অনেক দিনের। ২০২৪ সালের আগস্টে আরজি কর হাসপাতালে এক তরুণী পোস্টগ্র্যাজুয়েট ডাক্তারের ভয়াবহ ধর্ষণ ও খুনের ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছিল। তারপর থেকেই হাসপাতালের অভ্যন্তরীণ আর্থিক অনিয়ম, টেন্ডার কারচুপি, যন্ত্রপাতি কেনায় দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।যদিও শনিবার আদালতে হাজির হলেও সঙ্গে কোনও আইনজীবী ছিলেন না তাঁর। এমনকি আগাম ভাবে আদালতকেও তাঁর আসার কথা জানানো হয়নি। আদালত সূত্রে জানা গিয়েছে, সাড়ে ১২টার মধ্যে বিচারকক্ষ বন্ধ হয়ে যাওয়ায় আত্মসমর্পণের সুযোগ আর হয়নি। আখতার বলেন, ‘‘আমি অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলাম। মোবাইলও সঙ্গে ছিল না। তাই আদালত কখন বন্ধ হবে, তা জানা ছিল না। আজ এসে দেখলাম আদালত বন্ধ। সোমবার আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সে দিনই করব। গ্রেফতার হলে সেটাও মেনে নেব।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *