দেবরীনা মণ্ডল সাহা :-২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক তৃণমূল কংগ্রেসের। রাজ্যসভা নির্বাচনে দলের চার প্রার্থীর নাম ঘোষণা করল ঘাসফুল শিবির। তালিকায় যেমন রয়েছে প্রশাসনিক অভিজ্ঞতা, তেমনই রয়েছে গ্ল্যামার ও আইনি মেধার সংমিশ্রণ। তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার এবং অভিনেত্রী কোয়েল মল্লিক। এছাড়াও প্রার্থী করা হয়েছে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামীকে।
আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনে ভোট হবে।পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি আসন ফাঁকা রয়েছে৷ বিধায়ক সংখ্যার নিরিখে এর মধ্যে চারটি আসনেই তৃণমূলের জয় নিশ্চিত| একটি আসনে প্রার্থী দেওয়ার কথা বিজেপি-র৷ তবে বিজেপি-র হাতে যা বিধায়ক সংখ্যা রয়েছে, তাতে তারা তাদের একটি আসনেই জয় নিশ্চিত| ফলে তৃণমূল মনোননীত চারজন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাওয়া কার্যত নিশ্চিত |
*বাবুল সুপ্রিয়:-* গত কয়েক সপ্তাহ ধরে বাবুল সুপ্রিয়র রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা চলছিল, অবশেষে তাতে দাঁড়ি পড়ল| বালিগঞ্জের বর্তমান বিধায়ক বাবুল সুপ্রিয়কে আগামী রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস|
*রাজীব কুমার:-* রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার গত ৩১ জানুয়ারি অবসর গ্রহণ করেছেন| তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক তিনি| রাজনীতিতে নতুন হলেও দীর্ঘদিনে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ পদে ছিলেন এই আইপিএস অফিসার|
*কোয়েল মল্লিক:-* রাজ্যসভা এবং লোকসভায় অতীতেও সিনেমা জগতের তারকাদের টিকিট দিয়েছে তৃণমূল| সেই তালিকায় নতুন সংযোজন অভিনেত্রী কোয়েল মল্লিক | কিছু দিন আগেই ভবানীপুরে কোয়েলের বাপের বাড়িতে গিয়ে তাঁর বাবা রঞ্জিৎ মল্লিকের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়| তারপরেও তৃণমূলের প্রার্থী তালিকায় কোয়েলের নাম অবশ্যই বড় চমক|
*মেনকা গুরুস্বামী:-* তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তালিকায় অন্যতম বড় চমক সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মেনকা গুরুস্বামী |রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার সংমিশ্রণের পাশাপাশি আইনি লড়াইয়ে দলের অবস্থান পোক্ত করতে কৌশলী এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব|
Hindustan TV Bangla Bengali News Portal