Breaking News

পুজোর মুখে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, অবসরপ্রাপ্তদের পেনশন ৫ হাজার ও কর্মরতদের বোনাস ৩ হাজার!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সাংবাদিকদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশন বাড়িয়ে ৫ হাজার টাকা করার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু পেনশন নয়, কর্মরত সাংবাদিকদের জন্যও পুজোর আগে বোনাসের পরিমাণ বাড়ানো হয়েছে। একইসঙ্গে রাজ্যের সমস্ত সাংবাদিককে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় আনার ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একাধিক সুবিধার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতদিন অবসরপ্রাপ্ত সাংবাদিকরা মাসে ২ হাজার ৫০০ টাকা করে পেনশন পেতেন। তবে সেই সুবিধা মূলত অ্যাক্রিডিটেশন কার্ড থাকা সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। নতুন সিদ্ধান্তে সেই শর্ত তুলে দেওয়া হয়েছে। ফলে নিউজ ডেস্কে কর্মরত সাংবাদিক, যাঁদের অ্যাক্রিডিটেশন কার্ড নেই, তাঁরাও নির্দিষ্ট নিয়ম মেনে অবসরের পর পেনশনের সুবিধা পাবেন। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বিগত সরকার যাঁরা অবসরপ্রাপ্ত সাংবাদিক, তাঁদের মাসে আড়াই হাজার করে পেনশন দেওয়া হত। ১৫০ জন বা ১৫৪ জন মতো পেতেন। বাজেটে ঘোষণা করা হয়েছিল ৫ হাজার করব। আমরা সেটা করেছি।”কর্মরত সাংবাদিকদের জন্যও রয়েছে সুখবর। প্রতি বছর পুজোর আগে কলকাতা ও জেলার অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সরকারের তরফে আর্থিক সহায়তা দেওয়া হত। এবার সেই বোনাসের পরিমাণ বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। এখানেও অ্যাক্রিডিটেশন কার্ডের বাধ্যবাধকতা থাকছে না। রাজ্যের যে সাংবাদিকরা এই সুবিধার জন্য আবেদন করবেন, তাঁরা বোনাসের আওতায় আসবেন।
এর পাশাপাশি রাজ্যের সমস্ত সাংবাদিককে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধা দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে অ্যাক্রিডিটেশন কার্ড থাকা বা না থাকার ভিত্তিতে সাংবাদিকদের মধ্যে সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে যে পার্থক্য ছিল, নতুন ঘোষণায় তা অনেকটাই দূর করার বার্তা দিল রাজ্য সরকার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *