প্রসেনজিৎ ধর, হুগলি:- শারীরিক অসুস্থতাকে তুচ্ছ করে হাসপাতাল থেকে সরাসরি অ্যাম্বুল্যান্সে চেপে ভোট দিতে পৌঁছলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। বুধবার বেলায় আরামবাগের ১৩৯ নম্বর বুথে যখন হুইলচেয়ারে বসে তিনি প্রবেশ করলেন, তখন সেখানে উপস্থিত সবার চোখেই ছিল বিস্ময়। ভোট দিয়ে বেরিয়েই সুর চড়ালেন বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।গত সোমবারে হুগলির গোঘাটে আক্রান্ত হন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরে তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে। বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ। এই ঘটনায় তিনি আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সোমবার দুপুরে তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে। বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ। এই ঘটনায় তিনি আহত হয়েছেন। হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে | আজকে তিনি এসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসে তাঁর গলায় ছিল আক্ষেপের সুর। তিনি জানিয়েছেন, ‘‘আমার উপর হামলা চালানো হয়েছে। আমাকে মেরে মাটিতে দেহ ফেলে রেখে দিতে চেয়েছিল। আজকে মানুষ উৎসবের আকারে ভোট দিচ্ছেন। মেরে ফেলার চেষ্টা করলেও আমাকে মেরে ফেলতে পারেননি।” কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তীব্র অভিযোগ এনে তৃণমূল সাংসদ বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী জমলা দলদাসে পরিণত হয়েছে। রাতের অন্ধকারে মানুষের বাড়ি গিয়ে হামলা চালানো হয়। নির্বাচন কমিশন আজকে পুরোপুরি ব্যর্থ। আজকে এসআইআর করে জিততে পারবে না এই বঙ্গে বিজেপি। বাংলার মানুষের পাশে জনতা আছে।’’
Hindustan TV Bangla Bengali News Portal