Breaking News

সোমবার রাজ্যে ৭৭টি কেন্দ্রে চলবে ভোট গণনা!২৯৩ বিধানসভার গণনা কোন কোন কেন্দ্রে? তালিকা দিল কমিশন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের সমস্ত গণনা কেন্দ্রগুলিই এই মুহূর্তে কার্যত দুর্ভেদ্য দুর্গ। কড়া নিরাপত্তার চাদরে মোড়া প্রতিটি কেন্দ্র। রাত পোহালেই গণনা, তার আগে তুঙ্গে রাজনীতির পারদ। রাজ্যজুড়ে গণনা কেন্দ্রগুলিতে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর কেন্দ্রীয় বাহিনী। শান্তিপূর্ণ গণনা নিশ্চিত করতে কড়া নির্বাচন কমিশনও। কেন্দ্রগুলিতে পুরোদমে চলছে সিসিটিভি নজরদারি। সব জায়গায় তৃণমূল, বিজেপি, সিপিআইএম-সহ সমস্ত দলের নির্বাচনী এজেন্টরা একনাগাড়ে পাহারায় বসে |গত ৩০ এপ্রিল রাজ্যে গণনাকেন্দ্রের সংখ্যা ৮৭ থেকে কমিয়ে ৭৭ করার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। রবিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর থেকে সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ২৯৩টি বিধানসভা আসনের (আপাতত ফলতা বাদে) ভোট গণনা রাজ্যের কোন কোন কেন্দ্রে হবে এবং কোন জেলার কোন ভবনে কর্মীরা ব্যালট মেলাবেন, তার পূর্ণাঙ্গ বিবরণ এখন জনসমক্ষে।জেলা অনুযায়ী আলিপুরদুয়ারে ১, বাঁকুড়ায় ৩, বীরভূমে ৩, কোচবিহারে ৫, দক্ষিণ দিনাজপুরে ২, দার্জিলিঙে ৩, হুগলিতে ৫, হাওড়ায় ৪, জলপাইগুড়িতে ২, ঝাড়গ্রামে ১, কালিম্পঙে ১, কলকাতায় ৫ (উত্তরে ১, দক্ষিণে ৪), মালদহে ২, মুর্শিদাবাদে ৫, নদিয়ায় ৪, উত্তর ২৪ পরগনায় ৭, পশ্চিম বর্ধমানে ২, পশ্চিম মেদিনীপুরে ৩, পূর্ব বর্ধমানে ৪, পূর্ব মেদিনীপুরে ৪, পুরুলিয়ায় ৩, দক্ষিণ ২৪ পরগনার ৬ এবং উত্তর দিনাজপুর জেলায় ২টি গণনাকেন্দ্র থাকছে। কলকাতার ১১টি আসনের জন্য মোট ৫টি গণনাকেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে। এর মধ্যে উত্তর ও মধ্য কলকাতার বড় অংশের গণনা হবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সংলগ্ন নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সেখানে চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা থেকে শুরু করে কাশীপুর-বেলগাছিয়া পর্যন্ত সাতটি আসনের ভাগ্য নির্ধারিত হবে। হাই-প্রোফাইল ভবানীপুর কেন্দ্রের গণনা হবে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। কলকাতা বন্দরের ফল জানা যাবে ডায়মন্ড হারবার রোডের সেন্ট টমাস বয়েজ স্কুলে। দক্ষিণ কলকাতার অন্য দুই কেন্দ্র রাসবিহারী ও বালিগঞ্জের গণনা হবে যথাক্রমে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এবং বাবা সাহেব আম্বেডকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ে। যাদবপুর এলাকার জন্য এপিসি রায় পলিটেকনিক কলেজকে বেছে নেওয়া হয়েছে, যেখানে ভাঙড় ও সোনারপুরের আসনগুলির ভোট গোনা হবে। অন্যদিকে, বেহালা পূর্ব ও পশ্চিমের গণনা চলবে আলিপুর জাজেস কোর্টের বিহারীলাল কলেজে। আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্সে মহেশতলা, মেটিয়াবুরুজ ও টালিগঞ্জের মতো গুরুত্বপূর্ণ আসনগুলির ফলাফল নির্ধারণ করা হবে।রাজ্যে সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানকার ৩৩টি আসনের ভোট গোনা হবে আটটি কেন্দ্র থেকে। তার মধ্যে রয়েছে বারাসত গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হাইস্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ, বিধাননগর কলেজ, বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়, পানিহাটির গুরুনানক কলেজ ক্যাম্পাস এবং ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ।
হাওড়ার যোগেশ চন্দ্র গার্লস স্কুলে গণনা হবে বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য কেন্দ্রের। অন্যদিকে, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল কেন্দ্রের গণনা হবে শিবপুরের আইআইইএসটি ক্যাম্পাসের আইটিআই বিল্ডিংয়ে। পাঁচলা কেন্দ্রের গণনা হবে হাওড়ার বিবেকানন্দ ইনস্টিটিউশনে। ওম দয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনের উলুবেড়িয়া ক্যাম্পাসে গণনা চলবে উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর কেন্দ্রের। হাওড়ার বিবেকানন্দ ইনস্টিটিউশনে হবে ডোমজুড় কেন্দ্রের কাউন্টিং।হুগলির হাইভোল্টেজ কেন্দ্র উত্তরপাড়ার গণনা হবে শ্রীরামপুর কলেজে। পাশাপাশি শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া কেন্দ্রে গণনা হবে এই কলেজেই। সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর এবং চন্দননগর কেন্দ্রের গণনা হবে চন্দননগর গভর্নমেন্ট কলেজ অ্যান্ড কানাইলাল বিদ্যামন্দির ক্যাম্পাসে। হুগলি ইনস্টিটিউট অব টেকনোলজিতে হবে চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, ধনেখালি কেন্দ্রের গণনা। ওয়েস্ট বেঙ্গল সার্ভে ইনস্টিটিউটে হবে সপ্তগ্রামের গণনা। আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ে চলবে পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল কেন্দ্রের গণনা।পশ্চিম মেদিনীপুরের ১৫ কেন্দ্রে আগামিকাল ৪ মে গণনা। খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে চলবে কেশিয়ারি, খড়গপুর সদর, সবং, পিংলা, খড়গপুর কেন্দ্রের গণনা। মেদিনীপুর কলেজ এবং কলিজিয়েট স্কুলে হবে দাঁতন, নারায়ণগড়, ডেবরা, গড়বেতা, শালবনি, কেশপুর, মেদিনীপুর কেন্দ্রের গণনা। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে হবে দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণা কেন্দ্রের গণনা। ঝাড়গ্রামের চারটি বিধানসভা কেন্দ্রে বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রামের গণনা হবে রানি ইন্দিরাদেবী গভর্নমেন্ট গার্লস কলেজে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *