প্রসেনজিৎ ধর:- বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়ের রুটে উদ্ধার বিস্ফোরক। রবিবার প্রধানমন্ত্রীর কনভয় যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, সেই রুটের কাছ থেকেই উদ্ধার হয়েছে জেলাটিন স্টিক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার নেপথ্য জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীদের।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং সেন্টারে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। এই যাত্রাপথে কাগ্গালিপুরা এলাকার থাথাগুনির কাছ থেকে উদ্ধার ঝয় জিলেটিন স্টিক। জানা যাচ্ছে, মোদদী ওই পথে যাওয়ার আগে পুলিশের কাছে সন্দেহজনক একটি ফোনকল আসে। তার ভিত্তিতেই শুরু হয় তল্লাশি অভিযান। এবং রাস্তার ধার থেকেই উদ্ধার হয় জিলেটিন স্টিক। মোদীর কনভয়ে বিস্ফোরক উদ্ধারের মতো ঘটনায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।সন্দেহভাজন ওই ব্যক্তি রবিবার ভোরে স্থানীয় থানায় ফোন করেছিলেন। সেখানে এইচএএল এবং আর্ট অফ লিভিং সেন্টারে বিস্ফোরণের আশঙ্কা প্রকাশ করেন। যার জেরেই ব্যাপক পরিসরে শুরু হয়েছিল তল্লাশি। ঘটনার পরই অভিযুক্তকে কোরামাঙ্গালায় তাঁর বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। বিস্ফোরক উদ্ধারের খবর পাওয়া মাত্রই এলাকাটি কর্ডন করে দেওয়া হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ফরেনসিক বিশেষজ্ঞদের। তাঁরা এসে জেলাটিন স্টিকগুলি পরীক্ষা করে দেখেন। পুলিশ দেখছে, ওই এলাকায় আগে থেকেই জেলাটিন স্টিকগুলি পড়ে ছিল কি না কিংবা এর পিছনে কোনও বড়সড় নাশকতার ষড়যন্ত্র ছিল কি না। ওই এলাকায় কোনও খনির কাজ চলতো কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে| কীভাবে বিস্ফোরক সেখানে পৌঁছল, কে বা কারা তা সরবরাহ করল এবং এর পিছনে অন্য কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীরা জানতে পেরেছেন, অভিযুক্ত অতীতেও ভিআইপি সফরের সময় একই ধরনের হুমকির ফোন করেছিলেন। আগের কয়েকটি ঘটনায় তাঁকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছিল। কারণ, তখন পুলিশের দাবি ছিল, ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে এ বার পরিস্থিতি আলাদা বলেই মনে করছে প্রশাসন। কারণ, ফোন কলের পর সত্যিই বিস্ফোরক জাতীয় বস্তু উদ্ধার হয়েছে।প্রসঙ্গত, এদিন বেঙ্গালুরুর উপকণ্ঠে অবস্থিত ‘আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার’-এ একটি বিশেষ কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী শ্রী রবিশঙ্করের এই প্রতিষ্ঠানের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে একটি নতুন ধ্যান কক্ষেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কড়া নিরাপত্তার মধ্যেই এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
Hindustan TV Bangla Bengali News Portal