প্রসেনজিৎ ধর, কলকাতা :- উৎসবের মরশুমে হাওড়া স্টেশনে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে বিশেষ পদক্ষেপ নিল রেল ও ট্রাফিক প্রশাসন। আগামী ১২ নভেম্বর থেকে হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোডে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। অর্থাৎ, টানা তিন দিন নির্দিষ্ট সময়ে ওই রাস্তা দিয়ে কোনও যানবাহন চলাচল করতে পারবে না।
প্রশাসন সূত্রে খবর, বর্তমানে উৎসব ও পর্যটনের মরশুম চলায় হাওড়া স্টেশনে যাত্রীদের ভিড় অনেকটাই বেড়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। তার উপর উৎসবের দিনগুলিতে যাত্রীদের চাপ আরও বাড়ছে। স্টেশনের অপেক্ষমান এলাকাতেও উপচে পড়ছে ভিড়। এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেশনের আশপাশে যান চলাচল স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উল্লেখ্য, হাওড়া স্টেশনের নতুন ও পুরনো স্টেশনের ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে গিয়েছে ওল্ড ক্যাব রোড। এই রাস্তা দিয়ে সরাসরি গাড়ি নিয়ে স্টেশনের ভিতরে পৌঁছনো যায়। ফলে বাইরের ভিড় এড়িয়ে যাত্রীরা সহজেই প্ল্যাটফর্মে পৌঁছতে পারেন। রাস্তাটি একমুখী। ফোরশোর রোড দিয়ে যানবাহন প্রবেশ করে এবং বঙ্কিম সেতুর দিক দিয়ে বেরিয়ে যায়।
তবে বর্তমানে যাত্রীদের চাপ বাড়ায় এই রাস্তায় যানবাহনের সংখ্যাও বেড়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে রাত পর্যন্ত ভিড় ও যানজটের সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণে আগামী তিন দিন নির্দিষ্ট সময়ের জন্য ওল্ড ক্যাব রোডে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করা এবং ভিড় নিয়ন্ত্রণ করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।
JOURNEY ORGANIZED BY KUNDU SPECIAL FROM HOWRAH STATION TO KANYAKUMARI, KERALA TOUR & BACK TO HOWRAH ONLY.
Hindustan TV Bangla Bengali News Portal